আগ্নেয়াস্ত্র ও তিন রাউন্ড কার্তুজ সহ গ্রেফতার করা হল দুই ব্যক্তিকে । ঘটনাটি ঘটেছে রবিবার গভীর রাতে মুর্শিদাবাদের ফরাক্কা ব্যারাজ নাকাচেকিং পয়েন্টে ।
পুলিশ সুত্রে জানা যায়, ধৃতরা ২০ বছর বয়সী সুরজিৎ লালা ও ১৯ বছর বয়সী মুস্তাফাজুল রহমান । দুই জনের বাড়ি মালদহ জেলায় । গতকাল গভীর রাতে মুর্শিদাবাদ ও মালদহ সীমান্তবর্তী এলাকা ফরাক্কা ব্যারাজ নাকাচেকিং পয়েন্টে নাকাচেকিং চালানোর সময় ফরাক্কা থানার পুলিশ সন্দেহ জনক দুই ব্যক্তিকে আটক করে । তল্লাশি চালানোর সময় তাঁদের থেকে একটি আগ্নেয়াস্ত্র ও তিন রাউন্ড কার্তুজ উদ্ধার করে পুলিশ । তারপর তাদেরকে গ্রেফতার করে ফরাক্কা থানায় আনা হয় ।
সোমবার সকালের ১৪ দিন পুলিশি হেফাজত চেয়ে তাঁদের জঙ্গিপুর আদালতে পাঠায় পুলিশ । পুলিশ সূত্রে আরও জানা যায়, এই দুই ব্যক্তির বিরুদ্ধে মালদহের কালিয়াচক থানায় ও রায়গঞ্জ থানায় একাধিক ছিনতাইয়ের মামলা রয়েছে। গতকাল ফরাক্কায় কিসের উদ্দেশ্য ও কোথায় আগ্নেয়াস্ত্র নিয়ে যাচ্ছিল তাঁরা সেই বিষয়ে তদন্ত শুরু করেছে ফরাক্কা থানার পুলিশ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

