।। স্বর্ণালী মান্না ।।
শুক্রবার রাতে ইডি-র হাতে গ্রেফতার করা হয় রেশন দুর্নীতিতে অভিযুক্ত বাকিবুর রহমানকে । রেশনে দুর্নীতির অভিযোগে বুধবার তাঁর বাড়িতে তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ।
বুধবার থেকে তল্লাশি চলছিল বাকিবুরের কৈখালির ফ্ল্যাটে । সেখান থেকে বাজেয়াপ্ত করা হয় বেশ কিছু নথি । এরপর তাঁকে আটক করে নিয়ে যাওয়া হয় সল্টলেকের সিজিও কমপ্লেক্সের ইডি-র দফতরে । আজ শনিবার তাঁকে তোলা হবে ব্যাঙ্কশাল আদালতে । সুত্রের খবর অনুযায়ী জানা যাচ্ছে, বেশ কিছু প্রভাবশালীদের সাথে ঘনিষ্ঠ এই বাকিবুর রহমান ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

