এবার সামুদ্রিক ঝিনুকের তৈরি মূর্তি ও মণ্ডপসজ্জায় দর্শনার্থীদের নজর কাড়বে পুরুলিয়া শহরের তেলকল পাড়া সার্বজনীন দূর্গা পুজো ।প্রায় সাড়ে তিন কুইন্টাল সামুদ্রিক ঝিনুক ব্যবহার করে তৈরি হচ্ছে এখানকার মূর্তি ও মণ্ডপ ।

এই পুজো এ বছর ৫৯ তম বর্ষে পদার্পন করেছে । পুরুলিয়া শহরে তেলকল পাড়া সর্ব্বজনীন দূর্গা পূজাতে প্রত্যেক বছর আলাদা আলাদা জিনিস দিয়ে তৈরি হয় প্রতিমা । এবছর মা দূর্গার মূর্তিসহ প্যান্ডেলের ভিতরে সবটাই ঝিনুক দিয়ে তৈরি করা হচ্ছে।
পুজো উদ্দ্যোক্তারা বলেন তারা পুরী থেকে অর্ডার দিয়ে এই ঝিনুক নিয়ে এসেছেন । তাই তেলকল পাড়া ষোলোআনার পূজো দেখতে জেলা তথা ভিন রাজ্যের থেকেও বহু মানুষ ভিড় জমান এই মণ্ডপে ।প্রতি বছর রাজ্য সরকার থেকে পুরস্কৃত করা হয় এই পূজো কমিটিকে । তাই এ বছরও ব্যাতিক্রম হবে না বলে আশা করছেন কমিটির সদস্যরা ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

