নাগরিকত্বের দাবি নিয়ে শান্তনু ঠাকুরের বাড়ি ঘেরাও

সোমবার CAA ভাঁওতার বিরুদ্ধে মন্ত্রী শান্তনু ঠাকুরের বাড়ি ঘেরাও করা হল ইউনাইটেড ফোরাম অফ ভোট ফর ইন্ডিয়ার পক্ষ থেকে ।

এদিন বিক্ষোভকারীদের দাবি, CAA-এর মাধ্যমে উদ্বাস্তুদের নাগরিকত্ব দেওয়া হবে বলে মতুয়া নেতা শান্তনু ঠাকুররা প্রতিশ্রুতি দিয়েছিলেন । সেই প্রতিশ্রুতি দিয়ে উদ্বাস্তুদের ভোট নিয়েই কিছু নেতারা মন্ত্রী, বিধায়ক ও সাংসদ হয়েছেন । কিন্তু এদিন তাঁরা অভিযোগ আনেন আজ পর্যন্ত মতুয়ারা নাগরিকত্ব পাননি । এমন কি CAA ২০১৯ আইনে নাগরিকত্ব দেওয়ার কোন কথা উল্লেখ নেই ।

অন্যদিকে রাজ্যে নানা ছলে NRC শুরু হয়ে গিয়েছে । এই কারণে ‘ইউনাইটেড ফোরাম অফ ভোট ফর ইন্ডিয়া’-র ডাকে সোমবার কয়েকশ মতুয়া , উদ্বাস্তু মানুষ বিজেপি মন্ত্রী শান্তনু ঠাকুরের ঠাকুরনগরের বাড়িতে ঘেরাও করে পথে বসে পড়েন । তাঁদের প্রশ্ন আজ তারা নিঃশর্ত নাগরিকত্ব পেলেন না কেন! NRCতে আটকে গেলে তাদের বাঁচার উপায় কি! এমন কি তারা শান্তনু বাবুর কাছে তাঁদের প্রশ্ন, CAA আইনের ঠিক কোন জায়গায় নাগরিকত্ব দেওয়ার কথাটি লেখা আছে? ।

এদিন শান্তনু ঠাকুর বাড়িতে না থাকার কারণে বিক্ষোভকারীরা তাঁর বাড়ির সামনে নোটিশ টাঙিয়ে দিয়ে যান । ইউনাইটেড ফোরাম অফ ভোট ফর ইন্ডিয়ার এই কর্মসূচি ঘিরে শান্তনু ঠাকুরের বাড়ির সামনে কড়া নিরাপত্তা ব্যবস্থা তৈরি করা হয়েছে । কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর তরফে শান্তন ঠাকুরের বাড়ির সামনে নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube