।। স্বর্ণালী মান্না ।।
সোমবার রয়েছে বিধানসভায় বিশেষ অধিবেশন । জিএসটি নিয়ে আলোচনা হওয়ার পাশাপাশি আলোচনা হওয়ার কথা মন্ত্রী ও বিধায়কদের বেতন বৃদ্ধি নিয়ে । তবে বিলে সই নিয়েই করা হচ্ছে সংঘাতের আশঙ্কা ।
গত বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই এই বেতন বৃদ্ধির প্রস্তাবটি এনেছিলেন । নিয়ম মতো রাজ্যপালের সম্মতির জন্য তা পাঠানো হয় রাজভবনে । তবে সুত্রের খবর অনুযায়ী, রাজ্যপালের স্বাক্ষর না মেলায় তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা । সেক্ষেত্রে সাংবিধানিকভাবে সিদ্ধান্ত নেবেন অধ্যক্ষ ।
তবে জানা গিয়েছে বিধানসভার এই বিশেষ অধিবেশনে থাকতে পারবেন না মুখ্যমন্ত্রী । পায়ে চোট লাগার কারণে তিনি অংশগ্রহণ করতে পারবেন না বলেই জানা গিয়েছে ।
অন্যদিকে দেবীপক্ষের দ্বিতীয়ায় বিধানসভার এই বিশেষ অধিবেশন নিয়ে ক্ষোভপ্রকাশ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । তাঁর স্পষ্ট বক্তব্য বিষয়টি এমন কিছু গুরুত্বপূর্ণ নয় যা বিশেষ অধিবেশন ডেকে আলোচনা করতে হএব এই মুহূর্তে । পাশাপাশি অষ্টমীর দিন মদের দোকান খোলা নিয়েও প্রতিবাদ জানিয়েছেন তিনি ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

