কবাডি খেলাকে কেন্দ্র করে তৃণমূল কর্মীদের মারধরের অভিযোগ আইএসএফের বিরুদ্ধে

কবাডি খেলাকে কেন্দ্র করে তৃণমূল কর্মীদের মারধরের অভিযোগ আইএসএফের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার আইএসএফের।

কবাডি খেলাকে কেন্দ্র করে এক গৃহবধূ ও তার স্বামীকে মারধর করার অভিযোগ আইএসএফের বিরুদ্ধে। গুরুতর আহত এক গৃহবধূ ও তার স্বামী। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার ক্যানিং থানার গোপালপুর অঞ্চলের মহেন্দ্র মোড় এলাকায়।
ঘটনা সূত্রে জানা যায়, গত কয়েকদিন আগে ক্যানিংয়ের গোপালপুরে মহেন্দ্র মোড় এলাকায় একটি কবাডি খেলা অনুষ্ঠিত হয়। আর সেই খেলাকে কেন্দ্র করে গতকাল রাত্রে এক গৃহবধূ ও তার স্বামীকে দুই থেকে তিনটি বাইকে ৮-১০ জন যুবক রাস্তা থেকে তাদেরকে তুলে নিয়ে যায় একটি ইটভাটার কাছে এবং সেখানে তাদেরকে ব্যাপক মারধর করে তারা। গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে স্থানীয়রা চিকিৎসার জন্য নিয়ে আসে ক্যানিং মহকুমা হাসপাতালে। আহতরা বর্তমানে ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।

তবে এলাকা স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি ঐ গৃহবধূ ও তার স্বামী তৃণমূল কংগ্রেসের দল করে বলে আই এস এফের লোকজন তাদেরকে মারধর করেছে। অন্যদিকে যাদের বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে তাদের দাবি যে আমরা এই ঘটনার সঙ্গে যুক্ত নয়। এবং আমরা আইএসএফের দল করিনা আমরা তৃণমূল কংগ্রেসের দল করি।

এর পাশাপাশি এই ঘটনা আইএসএফের অভিযোগ এটি তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ এই ঘটনার সাথে আইএসএফ যুক্ত নয়। ঘটনার তদন্তে ক্যানিং থানা পুলিশ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube