মালদহে নারকীয় ছবি, প্রশ্নের মুখে নারী নিরাপত্তা

।। স্বর্ণালী মান্না ।।

রবিবার সকালে মালদহের হরিশচন্দ্রপুর এলাকায় প্রকাশ্যে এল এক নৃশংস ঘটনা । ঝোপের মধ্যে বিবস্ত্র অবস্থায় উদ্ধার হয় এক অজ্ঞাত পরিচয়ের মহিলার দেহ । এলাকাবাসীদের চোখে পড়তেই দ্রুত খবর দেওয়া হয় থানায় । ঘটনাটি ঘটেছে বাংলা ও বিহার সীমান্তবর্তী এলাকার কুশিদা অঞ্চলে ।

সাতসকালে ধান ক্ষেত থেকে গণ ধর্ষিতার দেহ উদ্ধার হল । রবিবার উদ্ধার হল বিবস্ত্র এক নারীর দেহ । এলাকাবাসীদের প্রাথমিক অনুমান, গণধর্ষণের শিকার হয়েছেন ওই মহিলা । তবে তাঁর পরেও চলতে থাকে অকথ্য অত্যাচার । মৃতার  শরীরে মিলেছে একাধিক ক্ষতচিহ্ন । গোপনাঙ্গ সহ শরীরের অন্যান্য জায়গায় ছড়িয়ে রয়েছে লঙ্কার গুঁড়ো । অ্যাসিড ঢেলে পুড়িয়ে দেওয়া হয় মহিলার মুখ । যার জেরে তাঁকে চেনা অসম্ভব হয়ে উঠেছে ।

রাস্তা থেকে টেনে নামিয়ে নিয়ে যাওয়া হয়েছে ঝোপের ধারে । ধস্তাধস্তির ছাপো স্পষ্ট হয়ে রয়েছে ঘটনাস্থলে । নির্যাতিতার পাশেই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে জামা কাপড় । পড়ে রয়েছে ধারাল অস্ত্রও সহ একাধিক ব্যবহৃত কন্ডোম । ঘটনাস্থলে মিলেছে চাবিও । তবে এখনও পর্যন্ত মৃতার কোনও পরিচয় জানা সম্ভব হয়নি ।

একাধিক অপরাধের জেরে বারবার শিরোনামে উঠে আসছে বাংলা-বিহার সীমান্তবর্তী এলাকাগুলি । তবে এদিনের এই নৃশংসতার ছবি ফের প্রশ্নের মুখে ঠেলে দিচ্ছে নারী নিরাপত্তা ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube