২৪ ঘন্টার মধ্যে উদ্ধার চুরি যাওয়া শিশু, ধৃত ৩

বাচ্চা চুরি হওয়ার ২৪ ঘন্টার মধ্যে চুরি যাওয়া ১৫ দিনের শিশু পুত্রকে উদ্ধার করল বাদুড়িয়া থানার পুলিশ । গ্রেফতার করা হয় এক মহিলা সহ ৩ জনকে । ঘটনাটি বাদুড়িয়া থানার যদুরহাটি এলাকার আগাপুরের । শনিবার উদ্ধার করা হয় ওই শিশুটিকে ।

আগাপুরে বাড়ি সানজিরা খাতুনের ১৫ দিন বয়সের শিশু পুত্রকে শুক্রবার রাতে চুরি করে নিয়ে যায় টুম্পা সরদার নামে এক মহিলা । শনিবার বাদুড়িয়া থানায় অভিযোগ করে শিশুটির বাবা বশিরউদ্দিন সরদার । তারপরই পুলিশ তদন্তে নেবে নদিয়ার তেহট্ট থানা এলাকা থেকে শিশুটিকে গতকাল রাতে উদ্ধার করে বাদুড়িয়া থানার পুলিশ । এবং টুম্পা সরদার নামে এক মহিলা সহ অরূপ সরকার ও মনিরুল ইসলাম নামে তিন জনকে গ্রেফতার করে বাদুড়িয়া থানার পুলিশ ।

পরিবারের অভিযোগ, বাচ্চা ডেলিভারি হওয়ার জন্য বাদুড়িয়ার একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি হন সানজিরা খাতুন । সেখানে বাচ্চাটির জন্ম হওয়ার পরে নার্সিংহোমের আয়া টুম্পা সরদারের সঙ্গে পরিচয় হয় সানজিরা খাতুনের । এরপর ছুটি হলে বাচ্চা নিয়ে বাড়ি চলে আসে সানজিরা খাতুন । সানজিরা খাতুনের কাছ থেকে ঠিকানা নিয়ে তার বাড়ি চলে আসে টুম্পা সরদার । এবং বাচ্চাটি অসুস্থ থাকায় তার দেখাশুনোর জন্য বাড়িতে থেকে যায় টুম্পা সরদার নামে ওই মহিলা । এরপর শুক্রবার রাতে সবাই যখন ঘুমিয়ে পড়ে তখন বাচ্চাটিকে চুরি করে টুম্পা সরদার পালায় ।

পরিবারের লোক বুঝতে পেরে চারিদিকে খোঁজাখুঁজি করে শিশুটিকে না পেয়ে শনিবার সকালে বাদুড়িয়া থানায় অভিযোগ দায়ের করেন । বাদুড়িয়া থানার পুলিশ তদন্তে নেবে নদিয়ার তেহট্ট থেকে বাচ্চাটিকে উদ্ধার করে এবং টুম্পা সরদার নামে ওই মহিলা এবং আরো দুই যুবককে গ্রেফতার করে । শিশুটিকে তার পরিবার হাতে তুলে দিয়েছে পুলিশ । এবং টুম্পা সরদার এবং ওই যুবককে আজ পুলিশই হেফাজত চেয়ে বসিরহাট মহাকুম আদালতে পাঠায় ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube