পুজোর আগেই বর্ষা বিদায়

আবহাওয়া সূত্রে জানা যাচ্ছে, দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কম রয়েছে । ধীরে ধীরে কমবে জলীয় বাষ্পের পরিমাণও । বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের পাঁচ জেলায় । দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা থাকছে । তবে ক্রমশ কমবে বৃষ্টির পরিমাণ ।

এছাড়াও একটি নিম্নচাপ অক্ষরেখা উত্তরপ্রদেশ থেকে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে যা বিহার ও উত্তরবঙ্গের উপর দিয়ে গেছে । একটি পশ্চিমী ঝঞ্ঝা শুক্রবার ঢুকবে উত্তর-পশ্চিম ভারতে । বর্ষা বিদায় রেখা রক্সৌল ডালটনগঞ্জ বিজাপুরের উপর দিয়ে গেছে । জানা যাচ্ছে, বিহার, ঝাড়খন্ড, ছত্রিশগড়, কর্নাটকের আরও কিছু অংশ থেকে বর্ষা বিদায় নেবে আগামী ২৪ ঘন্টায় । আগামী দু’দিনের মধ্যে পশ্চিমবঙ্গ ও উড়িষ্যা থেকেও বর্ষা বিদায় পর্ব শুরু হবে । তেলেঙ্গানা, মহারাষ্ট্র থেকে আর ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে পুরোপুরি ভাবে বর্ষা বিদায় নেবে।

আগামী ২৪ ঘন্টায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলায় । কাল থেকে বৃষ্টির পরিমাণ কমবে বলেই জানা যাচ্ছে । দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি এই পাঁচ জেলাতে বিক্ষিপ্তভাবে ২-১ জায়গায় হালকা বৃষ্টি হতে পারে আগামী কয়েক দিনে । ধীরে ধীরে জলীয় বাষ্পের পরিমাণ কমবে এবং বৃষ্টিও কমে যাবে উত্তরবঙ্গে।

দক্ষিণবঙ্গে আপাতত মেঘমুক্ত পরিষ্কার আকাশ থাকবে বলেই জানা গিয়েছে । দু-এক জায়গায় আংশিক মেঘলা আকাশ হতে পারে । বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ আরো ২৪ থেকে ৪৮ ঘন্টা বেশি থাকবে । বৃহস্পতিবার থেকে জলীয়বাষ্পের পরিমাণ কমতে থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে । শনিবার ও রবিবার শুকনো আবহাওয়ার পূর্বাভাস পাওয়া যাচ্ছে । মহালয়ার দিন, শনিবার মেঘমুক্ত পরিষ্কার আকাশ থাকবে । বৃষ্টির সম্ভাবনা কম বলেই জানা যাচ্ছে । আবহাওয়ার পরিবর্তনও শুরু হবে বলে খবর । দক্ষিণা বাতাসের জায়গায় পুবের বাতাস ও উত্তরে বাতাস প্রভাব বিস্তার করবে ।

অন্যদিকে কলকাতায় মেঘমুক্ত পরিস্কার আকাশ থাকবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ক্রমশ কমবে । আগামী দু’দিন আর্দ্রতাজনিত অস্বস্তি থাকলেও ধীরে ধীরে কমবে । বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই বলেই খবর । কলকাতায় সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮ ডিগ্রি । মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৪ ডিগ্রি । বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ ৪৯ থেকে ৯১ শতাংশ ছিল ।

আগামী ২৪ ঘন্টায় কর্ণাটক, তামিলনাড়ু, পন্ডিচেরি, করাইকাল, কেরল এবং মাহেতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে দেশে । বজ্রবিদ্যুত সহ বৃষ্টি ও দক্ষিণের বেশ কয়েকটি রাজ্যে হতে পারে । পশ্চিমী ঝঞ্ঝা ঢুকলে উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলিতেও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সামান্য বৃষ্টির সম্ভাবনা ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube