বহরমপুরে বাইপাস উদ্বোধনে অধীর চৌধুরী

পূরণ হল মুর্শিদাবাদ জেলাবাসীর দীর্ঘ দিনের দাবি । রবিবার সকালে বহরমপুরে ৩৪ নম্বর জাতীয় সড়কের বিকল্প রাস্তার উদ্বোধন করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী ।

মূলত আসন্ন পুজো উপলক্ষে বহরমপুর শহরের যানজট কমাতে পুজোর আগেই এই রাস্তার উদ্বোধন করলেন তিনি। যদিও এখনও পর্যন্ত এই ৯ কিলোমিটার দীর্ঘ ডবল ওয়ের কিছু কাজ অসম্পূর্ণ রয়েছে ভাগীরথী নদীর উপর । আগামী ডিসেম্বর মাসের মধ্যে এই কাজ সম্পূর্ণ ভাবে সম্পন্ন হবে বলে জানিয়েছেন তিনি।

অন্যদিকে এই রাস্তা চালু হলে নানাভাবে উপকৃত হবেন মুর্শিদাবাদ জেলাবাসী । যেমন দূরপাল্লার যাত্রীদের জন্য গন্তব্য স্থলের দূরত্ব কমবে অনেকটাই । পাশাপাশি বহরমপুর শহরের মধ্য দিয়ে যাওয়া ৩৪ নম্বর জাতীয় সড়কে যানজট কমবে অনেকটাই ।

অপরদিকে বহরমপুরে ভাগীরথী নদীর উপর দ্বিতীয় সেতু হওয়ায় পুরনো রামেন্দ্র সুন্দর ত্রিবেদী সেতুর উপর চাপ কমবে অনেকটাই । স্বাভাবিক ভাবে এই রাস্তা চালু হওয়ায় নানাভাবে উপকৃত হবে বিশেষ করে বহরমপুর শহর বাসী তথা মুর্শিদাবাদ জেলাবাসী ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube