আজ, শনিবার, মহালয়া । মহালয়ার সকালে পিছু ছাড়ল না দুর্ঘটনা । হুগলিতে তলিয়ে গিয়ে মৃত্যু হল ৩ ব্যক্তির ।
গিয়েছিলেন তর্পণ করতে । হঠাৎ গঙ্গায় আসা বানে তলিয়ে গেলেন তিন ব্যক্তি । হুগলির হিন্দমোটরের বিবি স্ট্রীট ঘাটে ঘটে গেল এমনই এক মর্মান্তিক ঘটনা । নিখোঁজদের খোঁজে তল্লাশি চালাতে বিপর্যয় মোকাবিলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছয় ।
স্থানীয়দের দাবি, মহালয়াতে এই ঘাটে প্রচুর সংখ্যক মানুষ আসে তর্পণ করতে, হঠাৎই আসা বাণে এই ঘটনা ঘটে । প্রশাসনের গাফিলতির কারণে এই ঘটনা ঘটেছে বলেই দাবি করেছেন তাঁরা । নিখোঁজদের সন্ধানে এখনও তল্লাশি জারি রয়েছে বলেই খবর ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

