উলুবেড়িয়া থানার অন্তর্গত পদ্মপুকুর এলাকায় একটি বাড়ির ভেতরে রবিবার ভোরে আগুন জ্বলতে দেখেন স্থানীয় বাসিন্দারা । ঘরের বাইরে থেকে জল দিয়ে আগুন নেভানোর চেষ্টার সাথেসাথে তারা দমকলেও খবর দেন ।
ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একটি ইঞ্জিন সহ উলুবেড়িয়া থানার পুলিশ । স্থানীয়দের সাথে একযোগে দমকল কর্মীরা এবং পুলিশ ঘরের ভেতরে ঢোকেন এবং অগ্নিদগ্ধ তিনটি দেহ উদ্ধার করেন । হাসপাতালে নিয়ে গেলে তিনজনকেই মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃতরা হলেন ইয়াসিন মল্লিক, তাঁর বয়স হয়ছিল আনুমানিক ৩৩ বছর; মইমাবেগম তাঁর বয়স হয়ছিল আনুমানিক ২৫ বছর এবং আনুমানিক ১ বছর বয়সের একটি শিশু কন্যা । জানা গিয়েছে দেহগুলি ময়না তদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে মৃতরা একই পরিবারের সদস্য । তারা হলেন, স্বামী, স্ত্রী এবং তাদের কন্যা সন্তান । স্থানীয়রা এটি দুর্ঘটনা বলে মনে করছেন । প্রাথমিক তদন্তের পর পুলিশ এটি দুর্ঘটনা বলে অনুমান করছেন । তবে অস্বাভাবিক মৃত্যুর একটি মামলা রুজু করা হয়েছে পুলিশের পক্ষ থেকে । সেই সঙ্গে আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে দমকল সূত্রে জানানো হয়।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

