তর্পন করতে গিয়ে তলিয়ে গেলেন বৃদ্ধ!

আজ শনিবার মহালয়া । মহালয়ার সকালে পিছু ছাড়ল না দুর্ঘটনা । কাঁকসার শিবপুরে অজয় নদের জলে তর্পনে নেমে তলিয়ে গেলেন বৃদ্ধ ।

শনিবার তর্পন করতে গিয়ে তলিয়ে গেলেন এক বৃদ্ধ । পরে তার দেহ উদ্ধার করা হয় । স্থানীয় সূত্রে জানা যায়, মৃত শ্রীধর চট্টোপাধ্যায় কাঁকসার বামুনারার বাসিন্দা ছিলেন । ছয় বন্ধুর সাথে শনিবার সকালে শিবপুরের অজয় নদে তর্পনের উদ্দেশ্যে আসেন তিনি ।

এদিন আচমকাই অজয় নদে তর্পনে নেমেই তলিয়ে যান তিনি । অপরিকল্পিতভাবে বালি উত্তোলনের পর গভীর গর্তে পরিণত হয়েছে শিবপুরের অজয় নদের ঘাট । প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে, গভীর গর্ত বুঝতে না পেরেই তলিয়ে যায় ওই বৃদ্ধ ।

দুর্ঘটনার খবর দেওয়া হয় কাঁকসা থানার পুলিশকে । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কাঁকসা থানার পুলিশ । প্রায় এক ঘন্টা পর স্থানীয়দের সাহায্যে উদ্ধার করা হয় মৃতদেহ । বিগত কয়েক বছরে এই ঘাটে স্নানে নেমে মৃত্যুর ঘটনা ঘটেছে বলেই জানা যাচ্ছে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube