রেশন দুর্নীতির তদন্তে সক্রিয় ইডি!

।। স্বর্ণালী মান্না ।।

দুর্নীতি মামলায় আবারও তৎপর ইডি । নদিয়ার বিভিন্ন চাল কলে বুধবার সকালে হানা দেন ইডি-র আধিকারিকরা । পাশাপাশি হানা দেওয়া হয় চিনারপার্কেও ।

শান্তিপুর, ধুবুলিয়া ও হরিণঘাটার চাল কলে হানা দিলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা । একেবারে সাতসকালে চলে মত ৮ জায়গায় তল্লাশি চালায় ইডি । পাশাপাশি হানা দেওয়া হয় মুদির দোকানেও । জানা যাচ্ছে একই সঙ্গে তল্লাশি চালানো হয় বাগুইআটির চিনারপার্কেও ।

এদিন শুধু চাল কলেই তল্লাশি নয়, তল্লাশি চালানো হয় রেশন দোকানেও । বুধবার ভালুকা পুরাতন বাজারের রেশন দোকানেও হানা দেন ইডি আধিকারিকরা । ইডি সূত্রে জানা যাচ্ছে মূলত এই চাল কল ব্যবসায়ীরা ব্যাঙ্কে প্রচুর আর্থিক প্রতারণার সঙ্গে যুক্ত রয়েছেন । পাশাপাশি এও জানা যাচ্ছে এই চাল কল্গুলির মালিকদের কাছ থেকে বিভিন্ন নথি চেয়ে তা খতিয়ে দেখা হচ্ছে আধিকারিকদের পক্ষ থেক ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube