মহালয়ার সকালে ভুয়ো পাসপোর্ট চক্রের সন্ধানে সক্রিয় সিবিআই!

।। স্বর্ণালী মান্না ।।

শনিবার সকালে আবারও সক্রিয় সিবিআই । ভুয়ো পাসপোর্ট সংক্রান্ত মামলায় রাজ্যের বেশ কিছু জায়গায় অভিযান চালাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা । কলকাতা, দার্জিলিং, শিলিগুড়ি সহ গ্যাংটকেও চলল তল্লাশি অভিযান ।

আবারও উঠল পাসপোর্ট জালিয়াতির অভিযোগ । কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পক্ষ থেকে তল্লাশি চালানো হয় হাওড়া, কলকাতা ও সল্টলেকে । উলুবেড়িয়ার বহিরা মহিশালীতে সিবিআইয়ের একটি দল শনিবার সকালে হানা দেয় । জানা গিয়েছে, পাসপোর্ট অফিসের কর্মী শাহানুর রহমানের বাড়িতে সিবিআইয়ের দল হানা দেয় । ইতিমধ্যে তাকে জিজ্ঞাসাবাদও করা হয় বলে জানা গিয়েছে ।

এদিনের ঘটনায় স্থানীয় সূত্রে জানা গিয়েছ, কলকাতার পাসপোর্ট অফিসের কর্মী ছিলেন তিনি । আজ ভোর পাঁচটা নাগাদ তার বাড়িতে সিবিআই এর ৫ থেকে ৬ জনের একটি দল হানা দেয় । এদিন পরিবার সূত্রে জানা গিয়েছে শাহানুর রহমানকে জিজ্ঞাসাবাদ করার পাশাপাশি তাঁর বাড়ি থেকে উদ্ধার করা হয় কিছু নথিপত্র । এর পরেই তাঁকে গ্রেফতার করা হয় বলে জানা গিয়েছে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube