সিভিক ভলান্টিয়ারের ‘দাদাগিরিতে’ গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি এক ব্যক্তি

সিভিক ভলান্টিয়ারের দাদাগিরিতে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি এক, তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশ সুপারের ।

বিষ্ণুপুরের জয়কৃষ্ণপুর বাজারে রাতে বাড়ি ফেরার সময় এক ব্যক্তিকে মারধরের অভিযোগ উঠেছে এক সিভিক ভলান্টিয়ার সহ কয়েকজনের বিরুদ্ধে। গত দু’দিন আগে শিবু বাগদি নামে স্থানীয় এক ব্যক্তি জয়কৃষ্ণপুর বাজার থেকে বাড়ি ফেরার সময় পরিচয় জিজ্ঞাসা করা নিয়ে দু’পক্ষের মধ্যে প্রথমে বচসা হলে শিবুবাবুকে ব্যাপক মারধর করা হয় বলে অভিযোগ। এরপর ওই ব্যক্তি আহত অবস্থায় বাড়ি ফিরে গেলেও বাড়িতে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে বৃহস্পতিবার সন্ধ্যায় বিষ্ণুপুর সুপারস্পেশ্যালিটি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হলে সেখানেই গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন ওই ব্যক্তি।

আহত ব্যক্তির স্ত্রী জানান ওই সিভিক ভলান্টিয়ারের বিষ্ণুপুর থানার রাধানগর ফাঁড়ির। ওই সিভিক ভল্যান্টিয়ারের শাস্তির দাবি করেন তিনি । অভিযোগের ভিত্তিতে তদন্তের আশ্বাস দিয়েছেন বাঁকুড়া জেলা পুলিশ সুপার বৈভব তেওয়ারি।।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube