কয়লা খনিতে ধস! মৃত্যু ৭ জনের

আবারও কয়লা খনিতে নামল ধস! পশ্চিম বর্ধমানের রানীগঞ্জের নারায়ণকুরী ইসিএল-এর খোলামুখ খনি থেকে চুরি করা হচ্ছিল কয়লা । বৃহস্পতিবার ভোরে কয়লা চুরি করতে গিয়ে ধসে চাপা পড়ে মৃত্যু হল সাতজনের । যদিও এখনও পর্যন্ত পুলিশ ৩ জনের মৃতদেহ উদ্ধারের কথা স্বীকার করেছে ।

ভোর রাতে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী ও স্থানীয় বাসিন্দারা খনির ভিতর থেকে মৃতদেহগুলি উদ্ধার করে । মৃতেরা সকলেই স্থানীয়বাসিন্দা বলেই জানা গিয়েছে । এদিনের ঘটনার পুরো তদন্ত করছে রানীগঞ্জ থানার পুলিশ । বৃহস্পতিবার সকালে খোলা মুখ খনি পরিদর্শন করেন ইসিএলের উচ্চপদস্থ আধিকারিক । তারাও পুরো ঘটনার তদন্ত করছেন বলেই খবর ।

অন্যদিকে, এদিন দুপুরে রানীগঞ্জ থানার সামনে রাস্তায় অবস্থানে বসে পড়েন বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পাল । মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকার ক্ষতিপূরণ দেওয়ার দাবি তার । পাশাপাশি ইসিএল-কেও ক্ষতিপূরণ দিতে হবে বলে দাবি করেন তিনি । স্থানীয় বাসিন্দাদের দাবি বৈধ খনিতে এভাবে অবৈধ খননে লাগাম টানতে হবে, পাশাপাশি উপযুক্ত নিরাপত্তা ব্যবস্থা করতে হবে খনি চত্বরে।

প্রসঙ্গত জানা যাচ্ছে, বুধবার বিকেলে ইসিএলের কুনুস্তরিয়া এরিয়ার নারায়ণকুরী খোলা মুখ খনিতে ধস নামে। ভিতরে চাপা পরে যান বেশ কয়েকজন । কিন্তু ওই ঘটনার পর উদ্ধারকাজ শুরু করেনি কয়লা উত্তোলনকারী রাষ্ট্রায়ত্ত সংস্থা ইসিএল । আসানসোলের প্রাক্তন সাংসদ সিপিএম নেতা বংশ গোপাল চৌধুরী বিষয়টি জেলাশাসককে জানালে তিনি পুলিশ ও ইসিএলকে বিষয়টি জানান ।

ঘটনাস্থলে পৌঁছয় রানীগঞ্জ থানার পুলিশ; কিন্তু উদ্ধার কাজ শুরু করা যায়নি বলেই সূত্র মারফত খবর । রাত সাড়ে আটটা নাগাদ ঘটনাস্থলে পৌঁছান আসানসোল দক্ষিণ কেন্দ্রের বিধায়িকা বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল। ১২ টা পর্যন্ত তিনি সেখানে থাকলেও উদ্ধার কাজ শুরু হয়নি । পরবর্তীকালে অগ্নিমিত্রা পালের নেতৃত্বে বিজেপি কর্মীরা ৬০ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন । এরপরে রাজ্য বিপর্যয় মোকাবেলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছয় উদ্ধারকাজের জন্য । কিন্তু অদ্ভুতভাবে ইসিএলের কোন উদ্ধারকারী দল ঘটনাস্থলে যাননি; যার জেরে প্রশ্ন তোলেন বিধয়িকা ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube