আজ শনিবার মহালয়া । পিতৃপক্ষের অবসান ঘটিয়ে দেবী পক্ষের সূচনা হল । কোলাঘাটের রূপনারায়ণ নদীর বিভিন্ন ঘাটে আজ তর্পনের ভিড় ।
শনিবার মহালয়া, পিতৃপক্ষের অবসানের সাথে দেবীপক্ষের সূচনা হল । এই দিনে বিভিন্ন নদীর ঘাটে পূর্বপুরুষদের তর্পনের মধ্য দিয়ে পূর্ব পুরুষদের স্মরণ করার রীতি রয়েছে সমস্ত বাঙালীদের মধ্যে । তাই এই দিন সূর্য ওঠার আগে ভোর থেকে বিভিন্ন নদী ঘাটে দেখা গিয়েছে তর্পনের জন্য যথেষ্ট ভিড় ।
পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটের রূপনারায়ণ নদীর গৌরাঙ্গ ঘাট, কালীমন্দির ঘাট, কাটচাড়ার হর পার্বতী ঘাটে যথেষ্ট ভিড় লক্ষ্য করা গিয়েছে ভোর থেকেই, পূর্ব পুরুষদের উদ্দেশ্যে বাঙালির রীতি-নীতি মেনে করা হচ্ছে জল দান । জেলার পাশাপাশি পার্শ্ববর্তী জেলা থেকেও বহু বাঙালী তর্পনের উদ্দেশ্যে উপস্থিত হয়েছে রূপনারায়ন নদীর বিভিন্ন ঘাট গুলিতে, অন্য দিকে বাঙালির এই তর্পণ রীতিতে যাতে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে প্রত্যেক ঘাটগুলিতে কোলাঘাট KTPP থানা ও কোলাঘাট বিট হাউসের পুলিশ মোতায়ন ছিল ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

