পুজোর বাজেটে কাটছাট করে বই কিনল পড়ুয়ারা

পুজোর পোষাকের বাজেট ছেঁটে এবং বাড়ি থেকে টিফিনের জন্য বরাদ্দ আলুকাবলি বা আলুরদম না খেয়ে সেই টাকায় বই কিনল সরকারী স্কুলের পড়ুয়ারা ৷ পুজোর ঠিক মুখে ছুটি পড়ার আগে ছাত্রছাত্রীদের বইমুখী করতে বইমন মেলার আয়োজন করল সোনারপুরের একটি সরকারী গার্লস স্কুল ৷ সেই বইমেলা থেকেই ছাত্রীরা সংগ্রহ সত্যজিত রায়, অবনীন্দ্রনাথ্ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর, আচার্য জনদীশ চন্দ্র বসু, ষষ্ঠীপদ চট্টোপাধ্যায় সহ বিভিন্ন লেখকের নানান বই ৷

সামনেই পুজোর লম্বা ছুটি ৷ স্কুলের ছাত্রীরা ক্রমশ মোবাইল মুখী ৷ পড়ার বই তো বটেই গল্পের বই, গোয়েন্দা গল্প বা কল্প বিজ্ঞানের গল্প এখন আর খুব একটা টানেনা বর্তমান প্রজন্মকে ৷ ছাত্রীদের বইমুখী করে তুলতে সোনারপুরের কামরাবাদ গার্লস স্কুলের পক্ষ থেকে স্কুলের মধ্যেই একটি বইমন মেলার আয়োজন করা হয় ৷ সেই মেলাতেই ছাত্রীদের উপযোগী নানান বই রাখা হয় ৷

স্কুলের সামনে এমন বইমেলা পেয়ে খুশি ছাত্রীরাও ৷ বই হাতে নিয়ে নতুন বইয়ের গন্ধ শুঁকে কয়েকলাইন পড়ার পর পছন্দ হলেই তবেই সেই বই সংগ্রহ করল তারা ৷ এরজন্য অনেকেই পুজোর নতুন জামাকাপড়ের তালিকাও কাঁটছাঁট করেছে ৷ অনেকেই আবার টিফিনের টাকা বাঁচিয়ে এদিন বই কিনলেন ৷ ছাত্রছাত্রীদের এই উৎসাহে খুশি স্কুলের টিচাই ইনচার্জ সোমা ঘোষ ৷ তিনি বলেন আগামী দিনে এই বইমেলা তিনদিন ধরে করার ইচ্ছে আছে তাদের ৷

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube