লোকালয়ে হাতির দল, আতঙ্কিত বাসিন্দারা

কোচবিহারের জঙ্গল ছেড়ে সাতসকালে লোকালয়ে ঢুকে পড়ল ৫ টি হাতি । বৃহস্পতিবার লোকালয়ে হাতি দেখে স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা । খবর পাঠানো হয় বন দফতরে ।

লোকালয় থেকে হাতিগুলিকে জঙ্গলে ফেরাতে উদ্যোগ গ্রহণ করেছে বন দফতর । একদিকে বন দফতর যখন হাতিগুলিকে জঙ্গলে ফেরানোর চেষ্টা চালাচ্ছে, সেই সময় সকাল থেকেই হাতি দেখতে ভিড় জমিয়েছেন উৎসুক জনতা । স্থানীয় সূত্রে জানা যায় এদিন সকালে মাথাভাঙ্গা ২ নম্বর ব্লকের ঘোকসাডাঙা এলাকায় দেখা যায় হাতিগুলোকে । সকাল থেকেই হাতিগুলো দাপিয়ে বেড়ায় ঘোকসাডাঙার বিভিন্ন এলাকায় ।

এই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মাথাভাঙা বনবিভাগের রেঞ্জার সজল পাল সহ অন্যান্য বনকর্মীরা । তাদের প্রচেষ্টায় হাতিগুলোকে বনে ফেরানোর চেষ্টা চলছে। বন দফতর সূত্রে জানা গিয়েছে ভোর নাগাদ ঘোকসাডাঙা এলাকায় ঢোকে ৫ টি হাতি; বিভিন্ন এলাকায় তারা দাপিয়ে বেড়ায়। শেষ পাওয়া খবর অনুযায়ী হাতিগুলো ঘোকসাডাঙার সতীশের হাট এলাকায় রয়েছে । তবে এখন পর্যন্ত কোন ক্ষয়ক্ষতির খবর নেই।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube