।। স্বর্ণালী মান্না ।।
দিল্লিতে বৈঠক সারলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস । মঙ্গলবারের বৈঠকে উঠে এল বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় । সোমবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক সারার পরের দিনই তড়িঘড়ি দিল্লি রওনা দেন রাজ্যপাল । এক ঘন্টার এই বৈঠকের পর তুঙ্গে উঠেছে রাজনৈতিক জল্পনা ।
এদিন রাজভবন সূত্রে খবর, বৈঠকে আলোচ্য বিষয়ের মধ্যে রয়েছে রাজভবনে কলকাতা পুলিশের নজরদারির ঘটনাটিও । বেশ কয়েকদিন আগে, রাজ্যপালের পক্ষ থেকে অভিযোগ আনা হয় কলকাতা পুলিশের তরফ থেকে তাঁর গতিবিধির উপর নজর রাখা হচ্ছে । এই নিয়ে আগেই তিনি স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে অভিযোগ জানিয়েছিলেন । সুত্রের থেকে পাওয়া খবর অনুযায়ী জানা যাচ্ছে পুনরায় সেই বিষয়টি উঠে আসে এদিনের বৈঠকে ।
পাশাপাশি আলোচনা করা ১৪৪ ধারার অপব্যবহার নিয়ে । কারণ বিগত কয়েকদিন ধরে তৃণমূলের পক্ষ থেকে রাজভবনের সামনে চলছে ধরনা অবস্থান । রাজভবন থেকে প্রশ্ন করা হয় রাজভবনের সংলগ্ন এলাকায় ১৪৪ ধারা জারি থাকা সত্ত্বেও কী ভাবে অবস্থান বিক্ষোভ চালিয়ে যাওয়া সম্ভব হয় ।
আলোচ্য বিষয়গুলির মধ্যে ছিল নারী নিরাপত্তা ও বেআইনি বাজি কারখানার বিষয়টিও । বিগত কয়েক মাস ধরে একাধিক বাজি কারখানায় বিস্ফোরণের জেরে প্রাণ হারিয়েছেন বহু মানুষ । এমনকি সুত্রের থেকে পাওয়া খবর অনুযায়ী জানা গিয়েছে এই অবৈধ বাজি কারখানা থেকে উৎপন্ন বোমা ব্যবহৃত হয়েছে নির্বাচনী হিংসায় ।
কিন্তু এখনও পর্যন্ত এটা স্পষ্ট নয়, ১০০ দিনের কাজের বকেয়া টাকা সম্বন্ধে কোনও কথা হয়েছে কি না । তবে রাজ্যের সাম্প্রতিক অবস্থা নিয়েই মূলত ঘন্টা খানেকের উপর চলে আজকের এই বৈঠক ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

