ঋণের দায়ে আত্মহত্যা কৃষকের !

ঋণের দায়ে বাড়িতে থাকা কীটনাশক খেয়ে মৃত্যু হল এক কৃষকের । বৃহস্পতিবার এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মালদহ জেলার রতুয়া থানার দক্ষিণ চন্ডিপুর এলাকায়।

পরিবার সূত্রে জানা গিয়েছে মৃতের নাম ভবেশ রায় বয়স ; তাঁর বয়স হয়েছিল ৬০ বছর । পরিবারে রয়েছেন তাঁর স্ত্রী রাধা রায়, এক ছেলে ও দুই মেয়ে । পরিবার সুত্রে জানা যাচ্ছে, বেশ কয়েক মাস ধরে অন্যের কাছ থেকে সুদে টাকা নিয়ে জমি চাষ করেছিলেন ওই কৃষক । সেই টাকা শোধ করতে পারছিলেন না বলে পরিবারের সদস্যরা জানান ।

আজ ভোরে জমিতে ব্যবহৃত কীটনাশক খান ওই কৃষক। বাড়ির সদস্যরা তাঁকে অচৈতন্য অবস্থায় পড়ে পড়েভ থাকতে দেখেন বাড়ির মেঝেতে; পাশেই পান কীটনাশকের কৌটো । তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে ।

সেইখান থেকে তাঁর অবস্থার অবনতি হলে, তাঁকে আনা হয় মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে । জরুরী বিভাগেই কর্মরত চিকিৎসকরা ওই কৃষককে মৃত বলে ঘোষণা করেন । এরপর মৃতদেহ ময়নাতদন্তের জন্য মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয় । ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মৃত কৃষকের পরিবার সহ সহ গোটা এলাকায় ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube