শতাব্দী প্রাচীন এই পুজোকে ঘিরে এখনও চলে উন্মাদনা । মালদহের আদিবাসী অধ্যুষিত এলাকা হবিবপুর ব্লক । সেই ব্লকে আদিবাসী সম্প্রদায়ের মানুষ নিজের ভাষায় মন্ত্র পাঠ করেন মা দুর্গার পুজোতে ।এই পূজোটি হয় মালদহের হবিবপুর থানার কেন্দপুকুর এলাকার ভাঙা দিঘি গ্রামে।

এই গ্রামের মধ্যে রয়েছে ছোট্ট একটি টিনের ঘর । সেই ঘরের মধ্যে রয়েছে মা দুর্গার বেদী । সেখানেই এই পুজো হয়ে আসছে । পুরোহিতের মন্ত্রে নয়, আদিবাসীদের নিজস্ব মন্ত্রেই নিষ্ঠার সঙ্গে এখানে পুজিত হন মা দুর্গা । প্রায় ১৫০ বছরের পুরনো মালদহের হবিবপুরের কেন্দপুকুর ভাঙাদিঘি এলাকার প্রাচীন এই দুর্গাপুজো।

তবে এই পুজোর ইতিহাস রয়েছে । এই পুজোটা শুরু হয়েছিল ১৫০ বছর আগে বাংলাদেশে । এক সময় এই পুজো ছিল পরিবার কেন্দ্রীক ।এখন এই পুজো বারোয়ারি । ১৫০ বছরের পুরোনো এই দুর্গা পূজো ।পূজোর প্রচলন করেছিলন লব হাঁসদা । স্বপ্নাদেশ পেয়েই নাকি দেবী দুর্গার পুজো শুরু করেছিলেন লব হাঁসদা ।
তখন বাংলাদেশের রাজশাহী জেলার নাচোল থানার হাকরোল গ্রামে থাকতেন লব হাসদাঁ । আজও ধুমধাম করে আদিবাসী সম্প্রদায়ের নিয়ম-নীতি মেনে এখানও দেবীর আরাধনা করা হয় । পুজোর চার দিন এখানে পংক্তি (খিচুড়ি) ভোজনের আয়োজন করে থাকেন আদিবাসী সমাজের মানুষরা । ব্রাহ্মণ পুরোহিতের বদলে একজন প্রবীণ আদিবাসী তাঁদের নির্দিষ্ট ধর্মীয় রীতি মেনে দেবী দুর্গাকে পুজো করেন । আর মাত্র কয়েকদিনের পরেই দেবীর বোধন। হবিবপুরের ভাঙাদিঘিতে এখন পুজোর তোড়জোড় তুঙ্গে ।এখন থেকেই পুজোর আনন্দে ভাসছে এলাকার আদিবাসী সমাজ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

