পূর্ব মেদিনীপুরে নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগে রান্না বন্ধ করে দেওয়া হল আইসিডিএস সেন্টারে । আর খাবার না দেওয়ার প্রতিবাদে মঙ্গলবার রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় মানুষজন ।
রীতিমতো থালা বাটি নিয়ে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা হাতে বিক্ষোভে সামিল হন এলাকার মানুষ। পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর ২ ব্লকের গোবর্ধনপুর এলাকার ঘটনা । অভিযোগ উঠছে গোবর্ধনপুর আইসিডিএস সেন্টারে দীর্ঘদিন ধরে নিম্নমানের খাবার দেওয়া হচ্ছে । বারে বারে এই অভিযোগ পাওয়ার পর রান্না বন্ধ করে দেন সুসংগত শিশু বিকাশ কেন্দ্রের কর্মীরা ।
দিন দশেক রান্না বন্ধের পর এবার খাবার কেন দেওয়া হচ্ছে না, রান্না কেন হচ্ছে না , এই অভিযোগ তুলে থালা বাটি হাতে পথে নেমে পড়লেন বাচ্চাদের অভিভাবকরা । বিক্ষোভকারীদের অনেকের হাতে এদিন দেখা গেল তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা । পথ অবরোধের এই ঘটনায় অবরুদ্ধ হয়ে পড়ে পটাশপুর । ঘটনাস্থলে পৌঁছয় পটাশপুর থানার পুলিশ ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

