ইডি দফতরে রুজিরা বন্দ্যোপাধ্যায়

।। স্বর্ণালী মান্না ।।

গত ৪ অক্টোবর নিয়োগ দুর্নীতি মামলায় বুধবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজিরা দেওয়ার সমন পাঠানো হয়েছিল অভিষেক পত্নী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে । সেই মতো আজ সকাল ১১টার মধ্যে একটি সাদা গাড়ুই করে সল্টলেকের ইডি দফতরে পৌঁছে যান রুজিরা ।

নিয়োগ দুর্নীতি নিয়ে তোলপাড় হয়ে রয়েছে গোটা রাজ্য । কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার এই তল্লাশিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত “হেনস্থার” নাম দিয়েছেন একাধিক নেতা । এমন পরিস্থিতিতে ইডি-র সমনে সাড়া দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায় । গত সপ্তাহে তাঁকে সমন পাঠানো হলেও, তাঁর হাজিরা দেওয়া নিয়ে ধন্দে ছিলেন অনেকেই । তবে সকাল হতে না হতেই কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয় সিজিও চত্ত্বর । পুলিশি নজরদারি ছাড়াও ছিল ব্যারিকেড ।

কয়লাকাণ্ডের পর এই প্রথম নিয়োগ দুর্নীতি মামলায় তলব করা হয় রুজিরাকে । নিয়োগ দুর্নীতি নিয়ে জড়িয়ে যায় লিপ্স অ্যান্ড বাউন্ডস নামক সংস্থা যার প্রাক্তন ডিরেক্টর পদে ছিলেন রুজিরা । আর আজ সেই বিষয়েই তলব করা হল অভিষেক-পত্নীকে । এর আগে তলব করা হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়য়ের মা  লতা বন্দ্যোপাধ্যায় এবং বাবা অমিত বন্দ্যোপাধ্যায়কে । কিন্তু সেই তলব কার্যত এড়িয়েই গিয়েছেন তাঁরা । একই সঙ্গে তলব এড়িয়ে গিয়েছেন খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও । তবে জানা যাচ্ছে, ইতিমধ্যে সমস্ত নথি জমা দিয়েছেন অভিষেক ও তাঁর বাবা-মা । সেই নথি ইডির তরফ থেকে খতিয়েও দেখা হবে বলে জানা গিয়েছে ।

ইডি-সূত্রে খবর পাওয়া যাচ্ছে নিয়োগ দুর্নীতি মামলায় পাওয়া টাকা খাটানো হয়েছে লিপ্স অ্যান্ড বাউন্ডস নামক সংস্থায় । এই মামলায় সুজয়কৃষ্ণ ভদ্রের বাড়িতে হানা দিয়ে ইডি-র হাতে উঠে আসে একাধিক নথি । সেই তথ্যের ভিত্তিতেই তলব করা হয় রুজিরাকে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube