বৃষ্টির ভ্রুকুটির সঙ্গে পাল্লা দেবে অস্বস্তিকর আবহাওয়া?

দার্জিলিংয়ে আজ, সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । উত্তরবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি চলতে পারে বলে জানা যাচ্ছে । আপাতত থাকছে পরিষ্কার আকাশ; দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই।

উত্তর দক্ষিণ অক্ষরেখা সিকিম থেকে ওড়িশা পর্যন্ত বাংলাদেশের উপর দিয়ে বিস্তৃত রয়েছে । আরও একটি অক্ষরেখা রয়েছে, যা গেছে ছত্রিশগড় থেকে দক্ষিণের তামিলনাড়ু পর্যন্ত তেলাঙ্গানার উপর দিয়ে ।
ঘূর্ণাবর্ত আছে অন্ধ্রপ্রদেশ উপকূল, লাক্ষাদ্বীপ এবং তামিলনাড়ুতে।

আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আগামী তিন চার দিনে উত্তর-পশ্চিম ভারতের বাকি রাজ্য থেকে এবং গুজরাটের কিছু অংশ, মধ্যপ্রদেশের কিছু অংশ এবং রাজস্থানের বেশিরভাগ অংশ থেকে বর্ষা বিদায় নেবে। আগামী দু-তিন দিনে উত্তর প্রদেশ ও মধ্যপ্রদেশের বাকি অংশ থেকে বর্ষা বিদায় নেবে। মহারাষ্ট্রের আরও কিছু অংশ থেকে বর্ষা বিদায় নেবে আগামী ২ দিনে। পূর্ব ভারতের রাজ্যগুলি থেকেও বর্ষা বিদায় পর্ব শুরু হবে। সোমবার ও মঙ্গলবারের মধ্যে ঝাড়খণ্ড, বিহার, ওড়িশা, ছত্রিশগড় এবং তেলাঙ্গানা রাজ্য থেকে বর্ষা বিদায় পর্ব শুরু হবে । বর্ষাবিদায় রেখা লক্ষনৌ, নাগপুর, পুনে হয়ে আলিবাগ পর্যন্ত বিস্তৃত হয়ে রয়েছে ।

আগামী তিন-চার দিন কার্যত শুষ্ক আবহাওয়া থাকবে বলেই জানা যাচ্ছে । বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই বললেই চলে। আগামী বুধবার পর্যন্ত মূলত পরিষ্কার আকাশ থাকবে । তাপমাত্রা একই রকম থাকলেও বাতাসে জলীয় বাষ্প থাকছে তাই অস্বস্তি থাকবে । বৃহস্পতিবার থেকে আবার আবহাওয়ার পরিবর্তন হতে পারে বলে জানা গিয়েছে ।

আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে দার্জিলিং ও কালিম্পংয়ের পার্বত্য এলাকায় । বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি চলবে । দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলাতে বিক্ষিপ্তভাবে দু-এক পশলা হালকা বৃষ্টির খুব সামান্য সম্ভাবনা থাকবে আরও দু তিন দিন । ক্রমশ কমবে বৃষ্টির পরিমাণ, হবে শুষ্ক আবহাওয়া ।

কলকাতায় তাপমাত্রা প্রায় একই রকম থাকবে। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি। বুধবার পর্যন্ত একই রকম আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দফতর সূত্রে ।
মূলত পরিষ্কার থাকবে আকাশ । তিন চার দিন শুষ্ক আবহাওয়া থাকবে । বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.২ ডিগ্রি । গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.১ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৬৪ থেকে ৯৫ শতাংশ ।

আগামী ২৪ ঘণ্টা থেকে ৪৮ ঘণ্টায় সিকিম এবং পূর্ব ভারতের রাজ্যগুলিতে বৃষ্টির সম্ভাবনা থাকবে । মেঘালয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকবে । তামিলনাড়ু, পন্ডিচেরি, করাইকাল, কর্নাটক, কেরল এবং মাহেতে বৃষ্টির সম্ভাবনা থাকছে । বৃষ্টির সম্ভাবনা থাকছে উত্তর-পশ্চিম ভারতের জম্মু কাশ্মীর, বালিস্তান , মোজাফফরাবাদ, হিমাচল প্রদেশ এবং উত্তরাখন্ডে।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube