বিবাদের জেরে ভাইকে গুলি!

উত্তর দিনাজপুরে ফের চলল গুলি । জমি সংক্রান্ত বিবাদের জেরে মঙ্গলবার ভাইকে গুলি করার অভিযোগ উঠল সিভিক ভলান্টিয়ার দাদার বিরুদ্ধে ।

এবারের ঘটনাস্থল উত্তর দিনাজপুরের করনদিঘি থানার হলদিবাড়ি গোপালপুর গ্রাম । মৃতের নাম মহঃ নিজামুদ্দিন; তাঁর বয়স হয়েছিল আনুমানিক ২৭ বছর । তাঁর বাড়ি করনদিঘি থানার দোমহনা গ্রাম পঞ্চায়েতের হলদিবাড়ি গোপালপুর গ্রামে ।

মৃতের পরিবারের লোকেদের দাবি, পৈতৃক ভিটেয় সীমানা নিয়ে দুই ভাই, নিজামুদ্দিন ও কলিমুদ্দিনের মধ্যে বিবাদ চলছিল । তা থেকেই মঙ্গলবার সন্ধ্যে নাগাদ মহ কলিমুদ্দিন তার ছোট ভাই নিজামুদ্দিনকে গুলি করে বলে অভিযোগ উঠছে । তার বুকের ডান দিকে গুলি লাগলে রক্তাক্ত যখম অবস্থায় তাকে রায়গঞ্জ মেডিক্যালে নিয়ে যাওয়া হয় । সেখানেই চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন ।

অন্যদিকে জানা যাচ্ছে, অভিযুক্ত করনদিঘি থানায় সিভিক ভলান্টিয়ার পদে কর্মরত রয়েছেন ।এদিনের ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube