চাকরির নিয়োগ সংক্রান্ত বিষয় নিয়ে যখন রাজ্য রাজনীতি তোলপাড় তখন ভুয়ো নিয়োগপত্র নিয়ে শোরগোল পড়ে গেল রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে । রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের লেটার হেডে রেজিস্ট্রার দুর্লভ সরকারের সিল স্বাক্ষর ব্যবহার করে গত ২৭ সেপ্টেম্বর একটি নিয়োগপত্র বের হয় । তাতে দেখা যাচ্ছে রায়গঞ্জের বাসিন্দা পবন মহলদার নামে এক ব্যক্তির নামে চিঠি করা হয়েছে । ওই ব্যক্তিকে বিশ্ববিদ্যালয়ে গ্রুপ সি পদে নিয়োগের কথা লেখা রয়েছে ওই লেটারে ।
সামাজিক মাধ্যমে এই লেটারটি ভাইরাল হওয়ায় রবিবার এই লেটারটি চোখে পড়ে বিশ্ব বিদ্যালয়ের।তারপরই রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশ সুপারকে ই-মেল মারফৎ অভিযোগ করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দুর্লভ সরকার।
এই বিষয় নিয়ে দুর্লভ সরকার জানান ,তিনি বিষয়টি দেখা মাত্রই পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন ।যে চিঠিটি সামাজিক মাধ্যমে বেরিয়েছে সবটাই ‘ফেক’ । এর আগেও এধরনের চিঠি বিশ্ব বিদ্যালয়ের নামে বেরিয়েছে । বিশ্ব বিদ্যালয়কে কালিমালিপ্ত করার চেষ্টা করছে কেউ ।তবে কোন চিঠি নিয়ে যদি কারও সন্দেহ থাকে তাহলে তাদের অবশ্যই বিশ্ববিদ্যালয়ে যোগাযোগ করার কথা জানিয়েছেন রেজিস্ট্রার ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

