Gun point. (File Photo: IANS)
ভরসন্ধ্যায় হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে এলাকায় দাপাদাপি করার অভিযোগ উঠল অজ্ঞাত পরিচয় এক যুবকের বিরুদ্ধে। বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় মুর্শিদাবাদের সামসেরগঞ্জ থানার ধুলিয়ান পৌরসভার ১৩ নাম্বার ওয়ার্ডে।
শুধু আগ্নেয়াস্ত্র নিয়ে ঘোরাঘুরি নয়, এলাকায় বিভিন্ন জনকে হুমকি দেওয়ার পাশাপাশি আতঙ্ক ছড়ানোর অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। বিষয়টি জানাজানি হতেই স্থানীয় বাসিন্দারা জমায়েত হয়ে ওই যুবককে ধরে ফেলে। তারপরে খবর দেওয়া হয় সামসেরগঞ্জ থানায়। খবর পেয়ে তড়িঘড়ি ছুটে আসে সামসেরগঞ্জ থানার পুলিশ। তাকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয় বলে জানা যায়। পুলিশ সূত্রে খবর , ওই যুবকের হাতে আসল কোন আগ্নেয়াস্ত্র নয়, খেলনা আগ্নেয়াস্ত্র নিয়েই এলাকায় আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা করেছিল সে।
পুরো ঘটনা তদন্ত করে দেখছে সামশেরগঞ্জ থানার পুলিশ। এদিকে এলাকায় সাধারন মানুষদের মধ্যে আতঙ্ক ছড়ানোর জন্য অভিযুক্ত যুবকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সাধারন মানুষ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

