ডেঙ্গি পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন নবান্ন, ডাকা হল জরুরি বৈঠক!

।। স্বর্ণালী মান্না ।।

ক্রমশ উদ্বেগজনক হয়ে উঠছে রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি । এরই মধ্যে বুধবার জরুরি ভিত্তিক বৈঠক ডাকা হল নবান্নের পক্ষ থেকে । বুধবার বিকেল ৪ টের সময় হতে চলেছে সেই বৈঠক ।

ডেঙ্গি-দংশনে তোলপাড় গোটা রাজ্য । প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা । পিছিয়ে নেই মৃত্যুও । এই উদ্বেগজনক পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ নবান্নে এক জরুরি ভিত্তিক বৈঠক ডাকা হয় । বৈঠকটি ডেকেছেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী । সমস্ত জেলার জেলা শাসক সহ স্বাস্থ্য আধিকারিকদেরকে এই বৈঠকে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে । পাশাপাশি এসপি সহ স্বাস্থ্য সচিবকেও উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে ।

এই জরুরি ভিত্তিক বৈঠকের কারণ হল উত্তর ২৪ পরগনা, নদিয়া ও কলকাতায় ডেঙ্গি ক্রমশ লাগামছাড়া ভাবে বেড়েই চলেছে । এমনকি গতকালও ডেঙ্গিতে মৃত্যু হয় দমদমের এক যুবকের । কলকাতাতে ডেঙ্গিতে একাধিক মৃত্যু হয়েছে এই কয়েকদিনে । ডেঙ্গিকে নিয়ন্ত্রণে আনতে সরকারি পদক্ষেপ গ্রহণ করার জন্যই এই জরুরি বৈঠক বলেই মনে করা হচ্ছে ।

ডেঙ্গি নিয়ে আগেও কিছু পদক্ষেপ নেওয়া হলেও সেই পদক্ষেপগুলি সেইভাবে কাজে লাগছে না বলেই দেখা যাচ্ছে । তাই আগামী দিনগুলিতে কী কী পদক্ষেপ নিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যেতে পারে সেই নিয়ে করা হবে বৈঠক ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube