ডেঙ্গিতে ফের মৃত্যু! গাফিলতির অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে

সোমবার ডেঙ্গিতে মৃত্যু হল ৩১ বছরের এক যুবকের। রোগীর মৃত্যুর জেরে উত্তেজনা ছড়াল অশোকনগরে । একই সঙ্গে চিকিৎসায় গাফিলতির অভিযোগ আনা হল চিকিৎসকের বিরুদ্ধে।

সুত্র মারফত জানা যাচ্ছে, সোমবার সকালে অশোকনগর শব্দালপুর গ্রামীণ হাসপাতালে মৃত্যু হয় ৩১ বছরের এক যুবকের । শনিবার জ্বর নিয়ে অশোকনগর শ্রীকৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা অমিত ঘোষ ভর্তি হয় সব্দালপুর গ্রামীণ হাসপাতালে । হাসপাতালের পক্ষ থেকে রোগীর ব্লাড টেস্টের ব্যবস্থা করা হয় রবিবার । পরবর্তীতে পরিবারের লোকজন হাসপাতাল কর্তৃপক্ষের কাছে জানতে চায় রোগীর কী হয়েছে; তাঁর ডেঙ্গু হয়েছেন কি না, এতাও তারা জানতে চান ।পরিবারের দাবি, কর্তব্যরত চিকিৎসক জানান তার ডেঙ্গু হয়নি, রোগী ভালো আছেন ।

তবে সোমবার সকালে হঠাৎ রোগীর অবস্থা খারাপ হয়ে যায়, এবং শ্বাসকষ্টের সমস্যা শুরু হয় তাঁর ।
সাথে সাথে চিকিৎসক ইনজেকশন দেন এবং রোগীকে অন্যত্র নিয়ে যাওয়ার কথা বলেন । তার কিছুক্ষণের মধ্যেই রোগীর মৃত্যু হয় ।

পরিবারের অভিযোগ, সকালে রোগীর অবস্থা খারাপ হওয়ার পর জরুরি বিভাগের ডাক্তারকে একাধিকবার ডাকার পরেও তারা রোগীর সামনে আসেননি । পরিবারের অভিযোগ ভুল চিকিৎসার জন্য মৃত্যু হয়েছে যুবকের । ঘটনার খবর জানাজানি হতেই হাসপাতালে উত্তেজনা ছড়িয়ে পড়ে । ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় অশোকনগর থানার পুলিশ ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube