।। স্বর্ণালী মান্না ।।
সোমবার জাতীয় নির্বাচন কমিশন থেকে পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হল । মিজোরাম , তেলাঙ্গানা, রাজস্থান, ছত্তিসগঢ় ও মধ্যপ্রদেশে আয়োজিত হতে চলেছে বিধানসভা নির্বাচন । সোমবার সাংবাদিক সম্মেলন করে এমনই ঘোষণা করলেন জাতীয় নির্বাচন কমিশনের মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার ।
তেলাঙ্গানা, মিজোরাম, মধ্যপ্রদেশ ও রাজস্থানে নির্বাচন হতে চলেছে এক দফাতে । মিজোরামে ভোট হবে ৭ নভেম্বর, মধ্যপ্রদেশের ভোট হবে ১৭ নভেম্বর, রাজস্থানে ভোট হবে ২৩ নভেম্বর ও তেলাঙ্গানায় ভোট হবে ৩০ নভেম্বর । একমাত্র ছত্তিসগঢ়েই ভোট হতে চলেছে দু’দফায় । ছত্তিসগঢ়ে ভোট হতে চলেছে ৭ ও ১৭ নভেম্বর । পাশাপাশি জানা যায় এই ৫ রাজ্যের ভোটের ফলাফল ঘোষণা করা হবে ৩ ডিসেম্বর ।
অন্যদিকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানা গিয়েছে , ভোটগ্রহণ পর্ব আয়োজিত হতে চলেছে ৬৭৯টি বিধানসভা কেন্দ্রে । এবং মোট ভোট দাতাদের সংখ্যা ১৬.১ কোটি । এদিন কমিশনার জানিয়েছেন সব কিছু বিচার করে বাড়ানো হয়েছে ভোট গ্রহণ কেন্দ্রের সংখ্যাও ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

