।। স্বর্ণালী মান্না ।।
মঙ্গলবার উদ্ধার হল এক বৃদ্ধার পচা গল মৃতদেহ । মুচিপাড়ার এক তালা বন্ধ ঘর থেকে উদ্ধার করা হয় দেহটি । স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, ৭০ বছর বয়সী বৃদ্ধা শিখা মুখোপাধ্যায় মুচিপাড়ার ওই বাড়িতে থাকতেন তাঁর ছেলে অভিষেক মুখোপাধ্যায়ের সঙ্গে ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে বেশ কয়েকদিন ধরে বৃদ্ধাকে বাইরে বেরোতে দেখা যায়নি । তবে সোমবার থেকে দুর্গন্ধ পাওয়া যায় তাঁদের বাড়ি থেকে । প্রতিবেশীদের সন্দেহ হওয়ায় তাঁরা পুলিশে খবর দেন । সেদিন রাতেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় । বৃদ্ধার বাড়ির তালা ভেঙে উদ্ধার করা হয় তাঁর মৃতদেহ । জানা যাচ্ছে বাড়ির মেঝেতে পচা গলা অবস্থায় পাওয়া গিয়েছিল তাঁর দেহটি । পাশের একটি ঘর থেকে পাওয়া যায় বৃদ্ধার ছেলেকে । মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠায় পুলিশ ।
প্রতিবেশীদের সঙ্গে কথা বলে জানা গিয়েছে বৃদ্ধা ও তাঁর ছেলে দু’জনেই মানসিকভাবে অসুস্থ ছিলেন । বৃদ্ধার ছেলেকে উদ্ধার করে ইতিমধ্যেই চিকিৎসার জন্য পাঠানো হয়েছে বলেই খবর । তবে কী ভাবে এই ঘটনা ঘটল এখনও তা জানা যায়নি ; এই বিষয় তদন্ত প্রক্রিয়া শুরু করেছে পুলিশ ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

