বেপরোয়া গতি কেড়ে নিল প্রাণ!

বেপরোয়া গতিতে মোটর বাইক চালাতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়লেন বাইক আরোহী । দুর্ঘটনার জেরে প্রাণ গেল তাঁর । ঘটনায় গুরুতর জখম হয়েছেন আরও এক আরোহী । সোমবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ের মাতলা সেতুর কাছেই।

এদিনের ঘটনায় জানা যাচ্ছে মৃতের নাম শফিকুল ঢালী, তাঁর বয়স হয়েছিল ১৮ বছর । আহত যুবকের নাম সাহিল সেখ । তাঁরও অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে তাঁকে ।

সুত্রের খবর, এদিন রাত্রি বারোটা নাগাদ বাইকে করে তিন বন্ধু মাতলা সেতুতে ঘুরতে আসে। সেখানে বাইকের মালিক মিরাজ শেখের কাছ থেকে বাইকটা নিয়ে শফিকুল ও সাহিল সেতুর উপরে বাইক চালাতে যায়। প্রচন্ড গতিতে বাইক চালাতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে তাঁরা। খবর পেয়ে ক্যানিং থানার পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা শফিকুলকে মৃত বলে ঘোষণা করেন। অন্যদিকে সাহিলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কলকাতার মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। দু’জনের কারোর মাথায় কোন হেলমেট ছিল না বলেই জানা যাচ্ছে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube