ঘুরতে গিয়েছিলেন সিকিমে । আর সেই ঘুরতে যাওয়াই কাল হয়ে দাঁড়াল । সিকিমে নিখোঁজ হয়ে গেলেন দুর্গাপুরের চিকিৎসক । চিন্তায় রাতের ঘুম উড়েছে পরিবারের ।
পুজোর সময় ছুটি মিলবে না, তাই ৮ বন্ধু মিলে সিকিম বেড়াতে গিয়েছিলেন ইএসআই ফলতার জুনিয়র চিকিৎসক রাহুল দেব মাজি। দুর্গাপুরের সিটি সেন্টারের ডক্টরস কলোনির প্রীতিলতা ওয়াদেদার সরনির বাসিন্দা রাহুল দেব মাজি ।
জানা গিয়েছে, দুর্গাপুর থেকে ৬ জন ও কলকাতা থেকে ২ বন্ধুকে নিয়ে বর্ধমানেরই এক ট্রাভেল এজেনসি মারফত গত ৩০ শে অগাষ্ট সন্ধেতে কলকাতা থেকে সিকিমের উদ্দেশে রওনা দেন তাঁরা । গত ৩ তারিখ রাত্রি ৯ টা নাগাদ শেষ বারের মতো পরিবারের সাথে কথা হয় তাঁর । পরিবার সূত্রে জানা গিয়েছে, এরপর থেকে আর যোগাযোগ করা যাচ্ছে না রাহুলের সাথে । একমাত্র ছেলের চিন্তায় রাতের ঘুম উড়েছে এখন এই পরিবারের ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

