মঙ্গলবার আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন উপাচার্য হিসাবে কাজে যোগ দিলেন অধ্যাপক রথীন বন্দ্যোপাধ্যায় । যা নিয়ে উপাচার্য্যের অফিসে কালো পতাকা নিয়ে বিক্ষোভ চলল তৃণমূল ছাত্র পরিষদ এবং অশিক্ষক কর্মীদের। উপাচার্য তাদের সাথে কথা বললেন বলেও জানা গিয়েছে ।
অস্থায়ী উপাচার্য নিয়োগ নিয়ে সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে পড়েছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস । তবে রাজ্যপাল তথা আচার্যের নির্দেশেই আজ, মঙ্গলবার আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হিসাবে কাজে যোগ দিলেন অধ্যাপক রথীন বন্দ্যোপাধ্যায় ।
সোমবার বিকালেই আলিপুরদুয়ারে পৌঁছে গিয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য। তবে দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশের পর আলিপুরদুয়ায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসাবে রথীন বন্দ্যোপাধ্যায়ের কাজে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল। আজ কাজে যোগ দেবার পড়েই কালো পতাকা নিয়ে বিক্ষোভ দেখায় তৃণমূল।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

