অতীতের সমস্ত রীতিনীতি মেনেই আজও চলছে কালিকাপুর রাজবাড়ির দুর্গোৎসব

চারিদিকে জঙ্গলে ঘেরা । তারই মধ্যে এখনও দাঁড়িয়ে রয়েছে প্রাচীন এক রাজবাড়ি । বর্ধমান শহর থেকে প্রায় ৭৫ কিমি দূরে বীরভূম জেলা লাগোয়া আউসগ্রামের কালিকাপুর ।

কথিত আছে বর্ধমান রাজার দেওয়ান ছিলেন পরমানন্দ রায়। তিনি ৪০০ বছর আগে দেওয়ান ছিলেন রাজবাড়ির। রাজার সুনজরে পড়ায় তিনি কাঁকসার এক বড় অঞ্চলের জমিদারিত্ব পান । তখন তিনি সেখানে সমস্ত জঙ্গল কেটে বাড়ি বানিয়ে সেখানে থাকতে শুরু করেন । তিনিই সেখানে তৈরি করেন দুর্গামন্দির থেকে পুকুর, বাগান, সমস্ত কিছুই। পরবর্তীকালে এই বাড়ি কালিকাপুর রাজবাড়ি নামে খ্যাতি অর্জন করে। কিন্তু একটা সময়ে এখানে সাতজন ভাই মিলে একত্রে পুজো করতেন বলে সকলে এই পুজোটাকে সাত ভাইয়ের পুজো বলেই চেনে । এখানে একটি আটচালা মণ্ডপে পুজো হয় যার তিনদিক ঘেরা। অতীতের সমস্ত রীতিনীতি মেনেই এখনও পুজো হয়ে থাকে এখানে । তবে সেই জৌলুস হারিয়েছে ।

কৃষ্ণনবমীতে পাঁঠাবলি দিয়ে দেবীর বোধন করা হয় এই পুজোতে । এছাড়া পুজোর মধ্যেও তিনদিন বলি দেওয়ার প্রথা আছে এই বাড়িতে । ষষ্ঠী থেকে অষ্টমী পর্যন্ত বলি হয় এই রাজবাড়িতে । আগে অবশ্য নবমীতে বলি হত; সেদিন মহিষ বলি দেওয়া হত । কিন্তু বর্তমানে সেটা বন্ধ করে দেওয়া হয়েছে ।

এই বাড়িতে একাধিক ছবির শ্যুটিং হয়েছে, এর মধ্যে উল্লেখযোগ্য হল গয়নার বাক্স ও গুপ্তধন রহস্য । এমনকি খণ্ডহর ছবি যা মৃণাল সেন পরিচালনা করেছিলেন সেই ছবিরও শ্যুটিং হয়েছিল । অভিনয় করেছিলেন নাসিরউদ্দিন শাহ, শাবানা আজমি। সোহম অভিনীত ‘ফান্দে পড়িয়া বগা কান্দে রে’ ছবির শুটিং হয়েছিল এখানেই ।

এই বাড়ির আনাচে কানাচে রয়েছে একাধিক ইতিহাস । পুজোর ক’টাদিন গ্রামের সমস্ত মানুষ এই পুজো দেখতে আসেন । দুর্গাপুজোয় বোধন হয় পুজোর ১৩ দিন আগে । পুজোর তিন দিন হয় ছাগবলিও । পূর্ব বর্ধমানের কালিকাপুর রাজবাড়ির দুর্গাপুজোয় এ ধরনের বেশ কয়েকটি নিয়ম রয়েছে ।  বর্ধমানের তৎকালীন মহারাজার দেওয়ান পরমানন্দ রায়ের আমলে রায় পরিবারে ব্যাপক শ্রীবৃদ্ধি ঘটে । তখন থেকেই পুজোর আয়েজন বাড়ে ।

কর্মসূত্রে রাজ্যের বাইরে থাকলেও পুজোর সময় রায় পরিবারের সদস্যরা জড়ো হন কালিকাপুর রাজবাড়িতে।  দুর্গাপুজোর প্রতি দিনই টেরাকোটার প্রাচীন একটি শিবের মূর্তি পুজো হয় । এই সপ্তমীর দিন কলাবৌকে চতুর্দোলায় করে স্নান করানো হয় । দুর্গাপুজোয় এক সময় প্রতি দিনই নাটক, যাত্রানুষ্ঠান হত । এখন সে সবই ইতিহাস হয়েই রয়ে গিয়েছে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube