শুরু হতে চলেছে বর্ষা বিদায় পর্ব

আগামী ৪৮ ঘন্টায় পূর্ব ভারত থেকে বর্ষা বিদায় পর্ব শুরু হবে। দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কার্যত কম বলেই জানা যাচ্ছে । বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি চলতে পারে ।

আজ রবিবার পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে উত্তর-পশ্চিম ভারতে । নিম্নচাপ মধ্য বাংলাদেশে শক্তি হারিয়ে ঘূর্ণাবর্তে পরিণত হয়েছে। পূর্ব ভারতের রাজ্যগুলি থেকে বর্ষা বিদায় পর্ব শুরু হবে আগামী ৪৮ ঘন্টায়।
নাগাল্যান্ড থেকে বিহার পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে। এই অক্ষরেখা বাংলাদেশের ঘূর্ণাবর্তের উপর দিয়ে গিয়েছে। এর টানে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে বঙ্গোপসাগর থেকে। আরো একটি ঘূর্ণাবর্ত রয়েছে অন্ধ্রপ্রদেশ উপকূল এবং লাক্ষাদ্বীপে।

পূর্ব ভারতের রাজ্যগুলি থেকেও বর্ষা বিদায় পর্ব শুরু হওয়ার মত অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। সোমবার থেকে মঙ্গলবার এর মধ্যে ঝাড়খণ্ড, বিহার, ওড়িশা, ছত্রিশগড় এবং তেলেঙ্গানা রাজ্য থেকে বর্ষা বিদায় পর্ব শুরু হবে ।

লখনৌ, নাগপুর, পুনে হয়ে আলিবাগ পর্যন্ত বিস্তৃত হয়ে রয়েছে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর বিদায় রেখা । আগামী দু-তিন দিনে উত্তর-পশ্চিম ভারতের বাকি রাজ্য থেকে এবং গুজরাটের কিছু অংশ মধ্যপ্রদেশের কিছু অংশ এবং রাজস্থানের বেশিরভাগ অংশ থেকে বর্ষা বিদায় নেবে। আগামী দু’দিনে উত্তর প্রদেশ ও মধ্যপ্রদেশের বাকি অংশ থেকে বর্ষা বিদায় নেবে। মহারাষ্ট্রের আরও কিছু অংশ থেকে বর্ষা বিদায় নেবে আগামী ২ দিনে।

আগামী ২৪ ঘণ্টায় কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টি হলেও তা পুজোর আগে শপিংয়ে বাধা হবে না বলেই ধারণা আবহাওয়াবিদদের । বুধবার পর্যন্ত মূলত পরিষ্কার আকাশ থাকবে বলেই জানা যাচ্ছে । আপাতত গাঙ্গেয় পশ্চিমবঙ্গে হাওয়া বদল হতে চলেছে । তাপমাত্রা একই রকম থাকলেও বাতাসে জলীয় বাষ্প থাকছে; তাই অস্বস্তি থাকবে।

দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়ি জেলাতে বিক্ষিপ্তভাবে দু-এক পশলা হালকা বৃষ্টির খুব সামান্য সম্ভাবনা থাকছে । সোমবার ও মঙ্গলবার সিকিম এবং উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলিতে বৃষ্টি একটু বাড়তে পারে । বজ্রবিদ্যুৎ সহ কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা থাকবে ।

কলকাতায় আগামী কয়েকদিন তাপমাত্রা প্রায় একই রকম থাকবে। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি। বুধবার পর্যন্ত একই রকম আবহাওয়ার পূর্বাভাস আবহাওয়া দপ্তরের।মূলত পরিষ্কার আকাশ। বৃষ্টির সম্ভাবনা কম । কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৫ ডিগ্রি । শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৬ ডিগ্রি । বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকছে ৭০ থেকে ৯৪ শতাংশ।

দক্ষিণ ভারত এবং উত্তর-পশ্চিম ভারতের কয়েকটি রাজ্য ছাড়া বাকি দেশে বৃষ্টির সম্ভাবনা কমবে বলেই জানা যাচ্ছে । দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বিদায় নেওয়ায় দেশের বেশিরভাগ অংশেই বৃষ্টি কার্যত উধাও হবে । তামিলনাড়ু, পন্ডিচেরি , করাইকাল, কর্নাটক, কেরল এবং মাহেতে বৃষ্টির সম্ভাবনা থাকছে । আগামী কয়েকদিনে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এই কয়েকটি রাজ্যে। রবিবার থেকে বৃষ্টির সম্ভাবনা বাড়বে উত্তর-পশ্চিম ভারতের জম্মু কাশ্মীর বালিস্তান মোজাফফরাবাদ হিমাচল প্রদেশ এবং উত্তরাখন্ডে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube