নিয়োগ দুর্নীতি মামলায় আবারও তৎপর সিবিআই

পুজোর আগে ফের সক্রিয় হয়ে উঠল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা । নিয়োগ দুর্নীতি মামলায় সোমবার সকালে একযোগে উলুবেড়িয়া পুরসভা এবং পুরসভার প্রাক্তন চেয়ারম্যানের বাড়িতে হানা দিল সিবিআই ।

সুত্রের খবর, এদিন সকালে সিবিআইয়ের একটি দল উলুবেড়িয়া পুরসভার প্রাক্তন চেয়ারম্যান অর্জুন সরকারের বাড়িতে হানা দেয় । ৫ থেকে ৬ জন সিবিআই আধিকারিক প্রাক্তন চেয়ারম্যানের বাড়িতে প্রবেশ করার পর কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা গোটা বাড়ির ঘিরে ফেলেন । সূত্রের থেকে পাওয়া খবর অনুযায়ী জানা যাচ্ছে, এরপরেই সিবিআই আধিকারিকরা বাড়ির ভেতরে ঢুকে পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করেন । এরই পাশাপাশি চালায় তল্লাশি ।

অন্যদিকে একইসময় সিবিআইয়ের আরও একটি দল উলুবেড়িয়া পুরসভায় হানা দেয় । পুরসভার দোতলার বাইরের অংশ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ঘিরে ফেলেন । একটা সময়ের পর কাউকে আর পুরসভায় ঢুকতে দেওয়া হয় না । সূত্রের খবর, এদিন সিবিআই আধিকারিকরা পুরসভার বিভিন্ন আধিকারিকদের জিজ্ঞাসাবাদ করার পাশাপাশি তল্লাশিও চালান । তবে এখনও পর্যন্ত এই ব্যাপারে পুরসভার কোন আধিকারিক কোন মন্তব্য করতে চাননি।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube