ডেঙ্গি, ম্যালেরিয়ার পাশাপাশি জেলায় এবার থাবা বসাচ্ছে স্ক্রাব টাইফাস । সম্প্রতি এই রোগে আক্রান্ত হয়েছে শান্তিপুরের এক কিশোর। শহরের একটি নার্সিংহোমে তার চিকিৎসা চলছে । কিশোরের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা।
শান্তিপুরের কাছারি পাড়ার বাসিন্দা বছর ১৪-র কিশোরের দিন দশেক আগে জ্বর আসে বলে পরিবার সূত্রে খবর। কিশোর ডেঙ্গি অথবা ম্যালেরিয়ার মতো মশাবাহিত রোগে আক্রান্ত হয়েছে বলে প্রথমে মনে করেছিলেন চিকিৎসকরা কিন্তু পরীক্ষার রিপোর্ট একের পর এক নেগেটিভ থাকলে শেষ পর্যন্ত ওই কিশোর যে স্ক্রাব টাইফাসে আক্রান্ত হয়েছে সে বিষয়ে নিশ্চিত হওয়া যায় দু’দিন আগে ।
চিকিৎসকরা জানাচ্ছেন সাধারণত গ্রামীণ এলাকায় কৃষি জমিতে এক ধরনের খুব ছোট আকারের পোকা দেখা যায় । যদিও এই শহর এলাকাতে ঝোপ-ঝাড়, গাছপালা কিংবা পশুর গায়ে এই ধরণের পোকার হদিস মিলেছে । ওই পোকা বা পতঙ্গ কামড়ালে সামান্য ব্যথা অনুভব হয় না কিন্তু পরবর্তীতে শারীরিক সমস্যা তৈরি হয় । এই রোগে লক্ষণগুলোর মধ্যে অন্যতম হল মাত্রাতিরিক্ত মাথার যন্ত্রণা, জ্বর, গা-হাত-পায়ে ব্যথা, রক্তচাপ কমে যাওয়া, বুকেও পিঠে ফুসকুড়ি হওয়া ।
ওই কিশোরের চিকিৎসক বলেন জেলায় এমন রোগ আগে চোখে পড়েনি । তবে সময় মতো রোগ নির্ধারণ করে চিকিৎসা শুরু করা গিয়েছে । আক্রান্ত কিশোরের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল বলেই জানিয়েছেন তিনি ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

