পার্টিতে গণধর্ষণের শিকার তরুণী

।। স্বর্ণালী মান্না ।।

শুক্রবার নিউটাউনে এক তথ্যপ্রযূক্তি সংস্থার কর্মী শিকার হলেন গণধর্ষণের । অভিযোগের তির উঠছে তথ্যপ্রযূক্তি সংস্থার আরও কিছু কর্মীদের উপর । পুলিশের কাছে লিখিত অভিযোগ আনা হলে তরুণীর অভিযোগের ভিত্তিতে আটক করা হয় তিন অভিযুক্তকে ।

এদিনের ঘটনায় জানা যাচ্ছে নিউটাউনের শাপুরজি আবাসনে ছিল এক পার্টি । সেই পার্টিতে উপস্থিত ছিলেন নির্যাতিতা তরুণী ও  অভিযুক্তরা । সুত্রের খবর অনুযায়ী, এদিনের পার্টিতে মদ্যপান করানো হয় তরুণীকে । এর পরই তাঁর মদ্যপ অবস্থার সুযোগ নিয়ে তাঁকে ধর্ষণ করে অভিযুক্তরা ।  

শনিবার সকালে টেকনোসিটি থানার পুলিশের কাছে লিখিত অভিযোগ জানিয়েছিলেন নির্যাতিতা । তাঁর অভিযোগের ভিত্তিতেই তিন জন অভিযুক্তকে আটক করে পুলিশ । জানা যায় ধৃত ওই তিন ব্যক্তিও তথ্যপ্রযূক্তি সংস্থার কর্মী । ইতিমধ্যেই তরুণীর বয়ান রেকর্ড করা হয়েছে । পাশাপাশি চলছে ধৃতদের জিজ্ঞাসাবাদ ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube