।। স্বর্ণালী মান্না ।।
বাদ পড়লেন না মদন মিত্রও । রবিবাসরীয় সকাল শুরু হল সিবিআই-র তৎপরতা দিয়ে । পুর নিয়োগ দুর্নীতি মামলায় আবারও সক্রিয় হয়ে উঠল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা । কলকাতার মেয়র তথা পুর মন্ত্রী ফিরহাদ হাকিমের পাশাপাশি তল্লাশি অভিযান চালানো হল কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রের বাড়িতেও ।
কেন্দ্রীয় বাহিনির সশস্ত্র জওয়ানদের সঙ্গে নিয়ে সাতসকালে তদন্তকারী আধিকারিকরা হাজির হলেন বিধায়ক মদন মিত্রের ভবানীপুরের বাড়িতে । এদিন স্থানীয় সূত্রে জান্না যাচ্ছে, নিজের বাড়িতেই রয়েছেন বিধায়ক । জানা যাচ্ছে, এই পুর নিয়োগ দুর্নীতি মামলাতেই জিজ্ঞাসাবাদ করা হতে পারে তৃণমূলের এই দাপুটে নেতাকে ।
এদিনের ঘটনায় জানা যাচ্ছে, বিধায়কের বাড়ির মূল ফটক একেবারে বন্ধ করে রাখা হয়েছে । ঠিক যেমন মেয়র ফিরহাদ হাকিমের বাড়ির ভিতরে কাউকেই প্রবেশ করার অনুমতি দেওয়া হচ্ছে না, একই ভাবে মদন মিত্রের বাড়িতেও কাউকে প্রবেশাধিকার দেওয়া হচ্ছে না বলেই জানা গিয়েছে । তবে মদন মিত্রের বাড়ির বাইরে চোখে পড়েনি তাঁর অনুগামীদের জমায়েত ।
একের পর এক মন্ত্রীদের বাড়ি সহ একাধিক পুরসভায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তল্লাশি অভিযান উস্কে দিচ্ছে রাজনৈতিক জল্পনা । অনেকেরই মত এই ধরণের সিবিআই হানা রাজনৈতিক উদেশ্যপ্রণোদিত ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

