প্রায় ১০ ঘন্টা ম্যারাথন জেরার পর ক্ষোভ উগরে দিলেন মেয়র

।। স্বর্ণালী মান্না ।।

‘মানুষের পাশে দাঁড়ানোটাই কি আমার অপরাধ? দুর্নীতির সঙ্গে আমি যুক্ত নই ‘ । রবিবার ম্যারাথন জেরার পর সাংবাদিক সম্মেলন করে ক্ষোভ উগরে দিলেন কলকাতার মেয়র তথা পুর মন্ত্রী ফিরহাদ হাকিম ।

এদিন তাঁর চেতলার বাড়িতে সকাল ৯টায় হানা দেয় সিবিআই-র তদন্তকারী দল । জানা গিয়েছে পুরসভায় নিয়োগ দুর্নীতি নিয়ে চলে এদিনের তদন্ত । সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ আধিকারিকরা তাঁর বাড়ি থেকে বেরিয়ে গেলে পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বিরোধী দলের বিরুদ্ধে একরাশ অভিযোগ আনেন । অভিযোগ আনেন চরম হেনস্থার । তাঁর দাবি, শুধু তাকেই নয়, একই সঙ্গে চরম মানসিক হেনস্থার সম্মুখীন হতে হচ্ছে তাঁর পরিবারকেও ।

আধিকারিকরা বেরিয়ে যাওয়ার প্রায় সঙ্গে সঙ্গেই ফিরহাদ কন্যা প্রিয়দর্শিনী হাকিম জানিয়েছিলেন সাড়ে ৯ ঘন্টা ধরে তাঁর বাবাকে মানসিকভাবে হেনস্থা করা হয়েছে । পাশাপাশি মন্ত্রী জানান, রবিবার তাঁর ভাইয়ের শ্রাদ্ধানুষ্ঠান থাকলেও তাঁকে সেখানে যেতে বাধা দেন আধিকারিকরা ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube