সিকিমে হড়পা বানে তছনছ বহু পরিবার

সিকিমে হড়পা বানে তছনছ বহু পরিবার । এই পরিস্থিতিতে টানা দুদিন সিকিমে আটকে অবশেষে বাড়ি ফিরে যাচ্ছে কর্মসূত্রে সিকিমে বসবাসকারী পরিবারগুলি। যদিও তাদের চোখে মুখে এখনো সেই রাতের আতঙ্কের ছাপ । জানা গিয়েছে কর্মসূত্রে বহু পরিবার সিকিমের বিভিন্ন এলাকায় বসবাস করছে বিগত কয়েক দশক ধরে, কিন্তু মঙ্গলবার রাতে প্রাকৃতিক বিপর্যয় সেই সমস্ত পরিবারগুলিকে ঘরছাড়া করে দেয়। এই পরিস্থিতিতে কোনক্রমে প্রাণে বেঁচে ওই পরিবারগুলো ফিরে যাচ্ছেন নিজেদের বাড়ি।

জানা গিয়েছে বেনারস এলাকার বেশ কয়েকটি পরিবার কর্মসূত্রে সিকিমের রংপো এলাকায় বসবাস করতেন। কিন্তু মঙ্গলবার রাতে তিস্তার হড়পা বান এই পরিবার গুলিকে তছনছ করে দেয়। শুক্রবার শিলিগুড়ি নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে তারা ট্রেন ধরে নিজের দেশ বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। যাওয়ার আগে তারা জানিয়েছে সেই রাতে ঘুমিয়ে ছিল আচমকাই হড়পা বান আশায় কোনক্রমে বাড়ি ঘর ছেড়ে তারা পালিয়ে প্রাণে বাঁচে। কিন্তু বাড়িঘর সম্পূর্ণ ভেঙে যায়। আপতত শিলিগুড়ি সিকিম যান চলাচল দুটি বিকল্প পথ দিয়ে চলছে। পণ্যবাহী গাড়ির জন্যেও বিকল্প রুট । ১০ থেকে ১২ দিনের আগে স্বাভাবিক হবে না সিকিমের লাইফ লাইন জাতীয় সড়ক ১০। তাই ঘুর পথেই এখন বাংলা-সিকিম সড়ক যোগাযোগ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube