ওয়ার্ল্ড হেরিটেজ তকমা পেতেই তুঙ্গে তৎপরতা

শান্তিনিকেতনকে ওয়ার্ল্ড হেরিটেজ ঘোষণা করার সঙ্গে সঙ্গেই শান্তিনিকেতন এলাকায় শুরু হল ব্যাপক তৎপরতা । তৎপরতা দেখা গেল বিশ্বভারতী প্রশাসনের পক্ষ থেকে ।

রবীন্দ্র ভবনের রাস্তাতে ভারী যান চলাচল রুখতে বসানো হয়েছে ওভারহেড গেট । পাশাপাশি নিয়ন্ত্রণ করা হচ্ছে বড় গাড়ির যাতায়াত । প্রসঙ্গত কয়েকদিন আগে বিশ্বভারতী কর্তৃপক্ষ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে আবেদন জানিয়েছিলেন শান্তিনিকেতনের ভিতর দিয়ে পিডব্লিউডির যে রাস্তা গিয়েছে , সেই রাস্তা বিশ্বভারতীকে ফিরিয়ে দিতে।

এখনও রাজ্যের তরফ থেকে কোন সদুত্তর মেলেনি, এমনটাই জানাচ্ছেন বিশ্বভারতীর কর্তৃপক্ষ । ঠিক তারই মধ্যে এই রাস্তাটিতে বড় যান চলাচল নিয়ন্ত্রণ শুরু করল বিশ্বভারতী কর্তৃপক্ষ । অপর দিকে বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী নিজে জোড়হাত করে মানুষজনের কাছে আবেদন জানান যাতে শান্তিনিকেতন চত্বরে ঘুরতে এসে পর্যটকরা কোন জমায়েত না করেন ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube