বৃষ্টিতে ভোগান্তির চিত্র

কয়েকদিনের বৃষ্টিতে জমা জলে ভোগান্তিতে পড়েছেন হাবরা পুরসভা এলাকার প্রায় দেড়শ পরিবার। রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রীর এলাকার নিকাশির বেআব্রু চিত্র ধরা পরল আমাদের ক্যামেরায়।

কয়েকদিন ধরেই চলছে বৃষ্টি । হাবড়া পুরসভা এলাকায় কয়েকদিনের বৃষ্টিতে জল জমে শতাধিক পরিবার ভোগান্তিতে পড়েছে । সব থেকে বেশি সমস্যায় পড়েছেন শ্রীপুর পূর্বপাড়া, পশ্চিম কামারথুবা এলাকায় জলমগ্ন বেশ কিছু পরিবার ।

জলমগ্ন এলাকার কিছু জায়গায় নেই কোন নিকাশির ড্রেন । কয়েক জায়গায় ড্রেন নজরে পড়লেও তা থেকে জল গড়ায় না । ড্রেনের জল ড্রেনে দীর্ঘদিন থেকে জলে দুর্গন্ধও ছড়াচ্ছে , বাড়ছে কীটপতঙ্গ ও মশার উপদ্রপ । কয়েকদিনের টানা বর্ষণে সেই সমস্ত ড্রেন উপচে রাস্তায় যেমন জল দাঁড়িয়ে গিয়েছে তেমনি বেশ কিছু বাড়ির উঠোনেও দাঁড়িয়ে রয়েছে জল । জমা জলে বাড়ছে মশার লার্ভা।

বাসিন্দারা জানান প্রতিবছর এই জল যন্ত্রণায় তাদের ভুগতে হচ্ছে । বিভিন্ন ধরনের বিষাক্ত কীটপতঙ্গ , পোকামাকড়, সাপ কোপ ও জোঁকের প্রভাব বেড়েছে এলাকায়। তারা জল যন্ত্রণা থেকে পুরোপুরি মুক্তি চায় । অনেকের বাড়িতে ছোট ছোট বাচ্চা রয়েছে তাই দুর্ঘটনার আশংকা থেকেই যায় ।

এই বিষয়ে হাবড়া পুরসভার পুরপ্রধান নারায়ণ চন্দ্র সাহা জানান, “বর্ষায় কয়েকটি নিচু জায়গায় জল জমছে; আমরা ইলেকট্রিক পাম্পের সাহায্যে জল বের করারও ব্যবস্থা করেছি” ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube