গঙ্গারামপুরের ঐতিহ্য বিপ্লবীদের প্রতিষ্ঠিত দূর্গাপূজা

বিপ্লবীদের প্রতিষ্ঠিত দূর্গাপূজা আজও হয়ে আসছে গঙ্গারামপুরে। ব্রিটিশদের পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করতে জঙ্গলের ভেতর মণ্ডপ গড়ে মাতৃ আরাধনা শুরু করেছিলেন বিপ্লবীরা। পরবর্তীতে সেই মণ্ডপকে কেন্দ্র করেই এলাকার নাম হয়ে যায় দুর্গাবাড়ি।

ব্রিটিশ পুলিশের নজর এড়াতে মণ্ডপ চত্বরে নওজওয়ানদের অনুশীলন তথা বিপ্লবী আন্দোলনের পাঠ দেওয়া হতো। দেশ স্বাধীন হওয়ার পর আজও প্রয়াত স্বাধীনতা সংগ্রামী বিপ্লবী স্বর্ণকমল মিত্রর পরিবারের নেতৃত্বে উমার আরাধনা করেন এলাকাবাসী।

ব্রিটিশ আমলে জনৈক এক সাধু দুর্গাবাড়ি এলাকায় পঞ্চমুন্ডির আসন প্রতিষ্ঠা করে প্রথম দূর্গাপূজা শুরু করেছিলেন। সাধুর ছদ্মবেশে তিনি ছিলেন এক বিপ্লবী । পূজো অর্চনার আড়ালে জঙ্গলে ঢাকা সেই স্থানে তিনি বিপ্লবী আন্দোলন ও অনুশীলন সমিতির কর্মকান্ড চালাতেন। ব্রিটিশ পুলিশের তাঁর খোঁজে চারিদিকে তল্লাশি শুরু করলে তিনি আত্মগোপন করেন । পরবর্তীতে বিপ্লবী তথা অনুশীলন সমিতির অন্যতম সদস্য স্বর্ণকমল মিত্র ও তাঁর সতীর্থরা এই পুজো চালিয়ে যান। স্বর্ণকমল মিত্রর নেতৃত্বে দুর্গাবাড়ির মণ্ডপেই অনুশীলন সমিতির গুপ্ত বৈঠক জারি ছিল। পঞ্চমুন্ডির আসনে দেবী আরাধনার মাধ্যমে বিপ্লবীরা ভারতমাতাকে স্বাধীন করার সংকল্প নিয়েছিলেন । স্বর্ণকমল মিত্রর মৃত্যুর পর তাঁর পরিবার সদস্যরা ও এলাকার মানুষ একই রীতিনিয়মে পূজার আয়োজন করে আসছেন ।

দূর্গাবাড়ির পূজোয় আজও নবমীতে বলী প্রথা চালু আছে। পুজোর তিনদিনই ঘি-ভাত সহ অন্নভোগ নিবেদন করা হয়। দশমীর দিন পূর্ণভবা নদীতে প্রথম দুর্গাবাড়ির প্রতিমার ভাসান দিয়ে শুরু হয় গঙ্গারামপুরের বিসর্জন মেলা। স্বাধীনতা আন্দোলনে বিপ্লবীদের সাক্ষ্য বহনকারী দুর্গাবাড়ির পূজো ও প্রতিমা দেখতে দূরদূরান্ত থেকে মানুষজন ভিড় জমান।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube