মেয়রের বাড়িতে সিবিআই হানা !

।। স্বর্ণালী মান্না ।।

রাজ্যের একাধিক জায়গায় চলছে সিবিআই হানা । এরই মধ্যে রবিবার সাত সকালে কলকাতার মেয়র এবং পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের বাড়িতে এলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা । এই পরিস্থতিতে তাঁর বাড়ির বাইরে জমায়েত করেছেন তাঁর অনুগামীরাও ।

সূত্রের খবর অনুযায়ী জানা যাচ্ছে, বাড়ির মধ্যেই রয়েছেন ফিরহাদ হাকিম। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কয়েকজন আধিকারিক বাড়িতে প্রবেশ করেছেন । যদিও চেতলায় মেয়রের বাড়ির সামনে ঘিরে রয়েছে সুরক্ষাবাহিনী । পাশাপাশি বিশাল কেন্দ্রীয় বাহিনীও রয়েছে বাড়ির বাইরে। মেয়রের নিরাপত্তারক্ষীরা বাড়িতে ঢুকতে চাইলে বাধা দেওয়া হয় সিআরপিএফ-এর পক্ষ থেকে । এর মধ্যেই ফিরহাদ-অনুগামীরা ভিড় জমিয়েছেন মেয়রের বাড়ির সামনে। সেখান থেকে স্লোগানও দিতে শুরু করেছেন তাঁরা । পাশাপাশি উঠতে থাকতে বিজেপি বিরোধী স্লোগানও । অনেকের মতে এই সিবিআই হানা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ।

ঢুকতে বাধা দেওয়া হয় মন্ত্রী-কন্যা প্রিয়দর্শিনী হাকিমকেও । যার জেরে শুরু হয় বচসা । তবে কিছুক্ষণ পরে প্রিয়দর্শিনীকে ভিতরে ঢুকতে দেন কেন্দ্রীয় বাহিনী । তবে মন্ত্রীর মেয়ে প্রবেশাধিকার পেলেও, বাড়িতে ঢোকার অনুমতি পেলেন না মন্ত্রীর আইনজীবী ।

এরপর প্রায় সাড়ে ৯ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর মেয়রের বাড়ি থেকে বেরিয়ে যান তদন্তকারী আধিকারিকরা । সন্ধ্যেবেলায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী-কন্যা জানান টানা সাড়ে ৯ ঘণ্টা ধরে মানসিক নির্যাতন চালানো হয় পুর মন্ত্রীর উপর ।

কিছুদিন আগেই খাদ্যমন্ত্রী রথীন ঘোষের বাড়িতে ইডি-র হানার পর পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের বাড়িতে আজ এল সিবিআই-র তদন্তকারী এক প্রতিনিধি দল । পুর নিয়োগ দুর্নীতির মামলার ভিত্তিতেই কি মেয়রের বাড়িতে এবার এলেন সিবিআই? এ বিষয় নিয়ে উঠেছে নানা প্রশ্ন।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube