।। স্বর্ণালী মান্না ।।
আলিপুরদুয়ারে ৮ নম্বর ওয়ার্ডের সমবায় সমিতির দুর্নিতিতে শনিবার তদন্তে নামল সিবিআই । ম্যানেজার ও দুই কর্মীর বাড়িতে শনিবার সকাল থেকেই চলল তল্লাশি । মহিলা ঋনদান সমিতির বিরুদ্ধে অভিযোগ উঠছে প্রায় ৫০ কোটি টাকার দুর্নীতির । ২ ঘণ্টা ধরে তল্লাশি চালানোর পর সিল করে দেওয়া হয় সমবায় ঋনদান সমিতির ব্যাঙ্ক ।
মহিলা সমবায় ঋনদান সমিতি ব্যাঙ্কের দুর্নিতির তদন্তে নামল সিবিআই । সমবায়ের ম্যানেজার তৃপ্তিকনা চৌধুরীর বাড়িতে ৩ সদস্যের সিবিআইয়ের একটি দল হানা দিয়েছে বলে জানা গিয়েছে । ওই সিবিআই দলে একজন মহলা অফিসারও রয়েছেন বলে জানা যাচ্ছে সূত্র মারফত পাওয়া খবরে । ইতিমধ্যেই জানা গিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ১০ জন আধিকারিক মিলে চালাচ্ছেন এই তল্লাশি । একই সঙ্গে তল্লাশি চালানো হয় সমবায় সমিতির কর্মী পংকজ গুহ আচার্য সহ আরও এক কর্মীর বাড়িতেও । ব্যাঙ্কের পরিচালন সমিতির ম্যানেজার ও অন্যান্য কর্মীদের বাড়িতে হানা দেয় সিবিআইয়ের একটি বড় দল । জানা যাচ্ছে একাধিক জায়গায়, অর্থাৎ যত বোর্ড মেম্বার রয়েছে তাঁদের প্রত্যেকের বাড়িতেই চালানো হয়েছে এমন তল্লাশি ।
পাশাপাশি, ব্যাঙ্কের কর্মীকে নিয়ে ব্যাঙ্কের তালা খুলিয়ে চলছে তথ্য সন্ধান । শেষ পাওয়া খবরে জানা গিয়েছে, এখনও পর্যন্ত কিছু তদন্তকারী আধিকারিকরা ব্যাঙ্কেই রয়েছেন । ঘেঁটে দেখা হচ্ছে বিভিন্ন নথিপত্র । এই তদন্তের মূল বিষয়বস্তু হল প্রায় ২১ হাজার লগ্নিকারীদের ৫০ কোটি টাকার হদিস খুঁজে বার করা । এই টাকার হদিস পেতে গিয়ে রাজ্যের তদন্তকারী সংস্থা সিআইডি ৫টি বছর অতিক্রান্ত করে ফেলেছে । এর ফলে আদালতের হাত ধরেই এই মামলার তদন্তভার শেষ পর্যন্ত এসে পৌঁছয় সিবিআইয়ের হাতে ।
অবশেষে প্রায় ২ ঘণ্টা তল্লাশি চালানোর পর সিল করে দেওয়া হয় সমবায় সমিতির ব্যাঙ্ক । সিল করে দেন তদন্তকারী আধিকারিকরা । সুত্রের খবর অনুযায়ী, বাজেয়াপ্ত করা হুয় কিছু নথিও ।
প্রসঙ্গত জানা যাচ্ছে ২০০০ সাল থেকে এই সমবায় সমিতি কাজ শুরু করলেও ২০১৮ থেকে ২০১৯ সালের মধ্যে এখানে অভিযোগ ওঠে বেনিয়মের । সেই বেনিয়মের অভিযোগ তুলে আলিপুরদুয়ার থানায় অভিযোগ দায়ের করা হয় । পরে সেই মামলার তদন্তভার সিআইডির হাতে গেলেও বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে সে দায়িত্ব তুলে দেওয়া হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

