।। স্বর্ণালী মান্না ।।
পুরসভায় বেআইনি নিয়োগ নিয়ে আবারও তৎপর ইডি । বৃহস্পতিবার খাদ্যমন্ত্রী রথিন ঘোষের বাড়িতে তল্লাশি অভিযান চালালেন ইডি-র আধিকারিকরা । মূলত ২০১৪ থেকে ২০১৮ সাল অবধি হওয়া বেআইনি নিয়োগ নিয়ে তল্লাশি চালালেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা । খাদ্যমন্ত্রীর মধ্যমগ্রামের মাইকেলনগরের বাড়িতে তল্লাশি চালালেন আধিকারিকরা ।
মধ্যমগ্রাম পুরসভার প্রাক্তন চেয়ারম্যান খাদ্যমন্ত্রী রথিন ঘোষ । এদিন কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে কড়া নিরাপত্তায় চলছে মন্ত্রীর বাড়িতে তল্লাশি । জানা যাচ্ছে এই প্রথম কোনও মন্ত্রীর বাড়িতে করা হচ্ছে তল্লাশি । আজ প্রায় ১৫টি জায়গায় চলছে তল্লাশি অভিযান । তল্লাশি চালানো হচ্ছে একাধিক চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানের বাড়িতেও । বরাহনগর, টিটাগড়ের চেয়ারম্যানের বাড়িতেও চলল তল্লাশি । সুত্রের থেকে পাওয়া খবর অনুযায়ী জানা যাচ্ছে অয়ন শীলের কাছে থেকে পাওয়া তথ্যের সুত্র ধরেই চালানো হচ্ছে এই সকল তল্লাশি । প্রায় ৬ ঘণ্টারও বেশি সময় ধরে চলছে এই তল্লাশি ।
এদিন জানা যাচ্ছে কড়া নিরাপত্তা থাকলেও, তাঁর অনুগামী ও দলীয় কর্মীরা মন্ত্রীর বাড়ির সামনে ভিড় করে রয়েছেন । অভিযোগ উঠছে এই সব কিছুই রাজনৈতিক উদ্দেশ্য নিওয়েই করা হয়েছে । তাঁদের মধ্যে বিজেপির বিরুদ্ধে সরব হয়েছেন কিছু মানুষ; তাঁদের বক্তব্য ২০২৪ সালের লোকসভা নির্বাচন যত এগিয়ে আসবে ততই তৎপর হয়ে উঠবে তদন্তকারী সংস্থাগুলি ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

